শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর : হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর : হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ
সোমবার ● ১৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর : হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ

--- সংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৬ বছর উপলক্ষে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের প্রকাশ্য গণআদালতে বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন।
আজ ১২ জুন ২০২২, রবিবার সকাল ১০টার সময় খাগড়াছড়ি সদরের স্বনির্ভরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি সদর এলাকা থেকে প্রায় ৩৫০ জন নারী অংশগ্রহণ করেন।
‘পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে অপহরণ-ধর্ষণ-খুন-গুম-বিনাবিচারে হত্যা বন্ধ কর’ শ্লোগানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীতি চাকমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান।
হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা বলেন, ১৯৯৬ সালে এই দিনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের ৭ ঘন্টা আগে মধ্যরাতে বাঘাইছড়ি কজইছড়ি ক্যাম্পে দায়িত্বরত লে. ফেরদৌস ও তার সহযোগীরা মিলে তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণ করে। আজ ২৬ বছর পূর্ণ হলেও সরকার তাঁর কোনো হদিস এখনও দিতে পারেনি। বরং কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের শাস্তি না দিয়ে এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে নানা প্রপাগান্ডা ও মিথ্যাচার করা হচ্ছে।
তিনি বলেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে সফরকালে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ক্ষমতাসীন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্যানার নিউজ নামে এক নিউজ পোর্টালকে দেয়া সাক্ষাতকারে কল্পনা চাকমা অপহরণ নিয়ে মিথ্যাচার করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। কল্পনা চাকমা অপহরণ নিয়ে তথ্যের বিকৃতি না ঘটাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সতর্ক করে দেন নিরূপা চাকমা।
আন্দোলন জোরদার করার আহবান জানিয়ে নিরূপা চাকমা বলেন, কল্পনা চাকমার সন্ধান করতে গিয়ে স্কুল ছাত্র রুপন চাকমা আত্মবলিদান দিয়েছেন, সমর-সুকেশ-মনোতোষ গুমের শিকার হয়েছেন। তাদের এই অবদান আমরা কোনোদিন ভুলব না। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
তিনি বাংলাদেশের বিচারব্যবস্থার দুর্বলতা তুলে ধরে বলেন, কল্পনা চাকমার অপহরণ ঘটনার বিচারের ক্ষেত্রে সরকার বরাবরই উদাসীনতা দেখিয়ে যাচ্ছে। কল্পনা চাকমা অপহরণের পর বাঘাইছড়িতে মামলা হয় এবং এই মামলা তদন্তে ৩৯ জন কর্মকর্তা বদলী হলেও কল্পনা চাকমার কোন হদিস দিতে পারেনি। তিনি প্রশাসন এবং রাষ্ট্রের অনীহা ও ঘটনার সাথে রাষ্ট্রীয় বাহিনী সংশ্লিষ্ট থাকার কারণে দীর্ঘ ২৬ বছরেও বিচার হচ্ছে না বলে মন্তব্য করেন।
নিরূপা চাকমা মতলববাজীদের অবস্থান তুলে ধরে বলেন, এই দিনটিতে অনেকে নামে বেনামে ভুইফোঁড় সংগঠনের নাম দিয়ে লোকদেখানো নানা কমর্সূচি পালন করেন। কিন্তু এরা কল্পনা চাকমার নাম ভাঙিয়ে নিজেদের পরিচিতি তুলে ধরা ছাড়া কিছুই করছে না। তিনি এভাবে আন্দোলনে পানি না ঢেলে কল্পনা চাকমার সঠিক নীতি আদর্শের প্রতিবাদী ধারাকে তুলে ধরার আহ্বান জানান।
তিনি কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের প্রকাশ্য গণআদালতে বিচার করার দাবি জানান।
সমাবেশে কণিকা দেওয়ান বলেন, কল্পনা চাকমার অপহরণ ঘটনা জাতিগত নিপীড়নেরই অংশ। কল্পনা অপহরণের ২৬ বছর অতিবাহিত হয়ে গেলেও সরকার তার বিচার এখনও করেনি। একইভাবে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে সোহাগী জাহান তনু হত্যার বিচারও হয়নি।
তিনি বাংলাদেশের বৈষম্যমূলক বিচারব্যবস্থা তুলে ধরে বলেন, এদেশে ধর্ষক, নিপীড়ক, খুনীরা যদি ক্ষমতাবান হন কিংবা ক্ষমতাবানদের ছত্রছায়ায় থাকে তাহলে তারা রেহাই পেয়ে যায়। তিনি নারী নিরাপত্তা ভূলন্ঠিত হওয়ার কারণ হিসেবে রাষ্ট্রের এই বৈষম্যমুলক বিচারব্যবস্থা ও বিচারহীনতাকে দায়ী করেন।
তিনি ভ্রাতিঘাতি সংঘাত বাঁধিয়ে দিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের নিশ্চিহ্ন করে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে অনতিবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানান।
কণিকা দেওয়ান সমাবেশে অংশগ্রহণকারীসহ সকল নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবার, সমাজ তথা পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন কায়েমের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হতে হবে।
তিনি আর কালক্ষেপন না করে কল্পনা চাকমা ও মাইকেল চাকমার সন্ধান দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামসহহ সারাদেশে নারী ধর্ষণ, নির্যাতন, গুম-খুন, অপহরণ, বিনাবিচারে হত্যাসহ সকল অন্যায়-অবিচার বন্ধ করার দাবি জানানো হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)