শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ২১ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা : শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ২১ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা : শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ
বুধবার ● ১৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ২১ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা : শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ

--- স্টাফ রিপোর্টার :: চুয়েটে ছাত্রলীগের দু’গ্ররুপের উত্তেজনাকর পরিস্থিতির নিরসনে ১৪ জুন মঙ্গলবার থেকে আগামী ৬ জুলাই পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকবেন। চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, মঙ্গলবার বিকাল ৫ টার মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। তবে স্নাতকোত্তর পর্যায়ের চলমান সব একাডেমিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তি বলা হয়। বিশ্ববিদ্যালয় এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুন থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম পরীক্ষাসহ এবং আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। সকাল থেকে এ ঘটনার পর থেকে চুয়েটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্ররুপে মধ্যে আধিপত্য বিস্তার ঘটনার সংঘর্ষের জের ধরে ক্যাম্পাসে সোমবার রাত ১১টার দিকে ডা: কুদরত-ই-খুদা হল থেকে ফায়ারিং এর শব্দ শুনা যাই। সকালে ভোর ৫টা থেকেই ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে একদল হলুদ হেলমেট পড়ুয়া দলকে ক্যাম্পাসে দেশীয় অস্ত্র হাতে নিয়ে অবস্থান করতে দেখা যায়।
ক্যাম্পাস সূত্রে, সকালে বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরগামী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী আনতে যাওয়ার সময়ে ক্যাম্পাসের বাস গুলো আটকিয়ে রেখে তারা বাস গুলো ফেরত পাঠান। এসময় হেলমেট পড়া অবস্থায় তাদের হাতে ছিলো রাম’দা ও লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে উত্তেজিত অবস্থায় ঘোরাঘুরি করতে থাকেন তারা। এসময় ভয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্লাসে যেতে ভয় পান। আর অবস্থান নেয়া হেলমেট দারি ছাত্রলীগের এক গ্ররুপ কাউকে দেখলে দেশীয় অস্ত্র হাতে নিয়ে দৌড়ে যাচ্ছেন। ভয়ে সাধারণ শিক্ষার্থীরা পালিয়ে নিরাপদ স্থানে সড়িয়ে যাচ্ছেন। একারণে ১২টি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না। তবে সোমবার রাত ১১টা দিকে বিশ্ববিদ্যালয়ে হলের ভিতরে প্রচন্ড শব্দ নিয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি আবদুল্লাহ্ আল হারুন বলেন, পটকা ফাটানোর শব্দ বলে মনে হয়েছে। তবে খতিয়ে দেখা হচ্ছে। রাউজান রাঙ্গুনিয়া সার্কেল এএসপি আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ওসি আবদুল্লাহ্ আল হারুনসহ পুলিশ ক্যাম্পাসে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা রয়েছেন। এদিকে মঙ্গলবার সকালের ঘটনা নিয়ে জানতে চাইলে চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম জানান, সকালে দিকে একটি হেলমেট দারি দল ক্যাম্পাসের শহরগামী বাসগুলো তারা আটকে দেন। তবে দলটির পরিচয় তিনি নিশ্চিত করতে পারেনি। তবে এরা ড. কুদরত-ই-খুদা হল এর দিক থেকে এসেছে বলে আমি জানতে পেরেছি। উল্লেখ্য গত শনিবার রাত থেকে এই পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসে। ক্যাম্পাসে ছাত্রলীগের নওফেল গ্রুপ ও আ.জ.ম নাছির গ্রুপের নেতাকর্মীর মধ্যে দাওয়া পাল্টা দাওয়া ঘটনা ঘটে। এই ঘটনায় দুই সাধারণ শিক্ষার্থী আহত হন তারা হলেন যন্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তানিম ও তরিৎ প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইমুল আবেদীন।

চুয়েটে’র সিদ্ধান্ত পরিবর্তন, ক্যাম্পাস বন্ধ ২১ জুন পর্যন্ত

রাউজান :: চুয়েটে ছাত্রলীগের দু’গ্ররুপের উত্তেজনাকর পরিস্থিতির নিরসনে ১৪ জুন মঙ্গলবার থেকে আগামী ২১ জুন পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয় ১৪ জুন থেকে ক্যাম্পাস ৬ জুলাই বন্ধ থাকবে। পরবর্তী এই সিদ্ধান্ত পরিবর্তন করে বিকাল সাড়ে ৪টার দিকে বলা হয়েছে ২১ জুন পর্যন্ত হল, ক্লাস, পরীক্ষা বন্ধ ঘোষণা দেন।
চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, মঙ্গলবার বিকাল ৫ টার মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। বিশ্ববিদ্যালয় এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুন থেকে আগামী ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম পরীক্ষাসহ এবং আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। এবং ২২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল হল ক্লাস চালু হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)