বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » আজ গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন
আজ গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের ২য় নির্বাচন ১৫ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান গুইমারা উপজেলা নির্বাচন অফিসার।
গুইমারা উপজেলা ৩টি ইউনিয়নের হিন্দু-মুসলিম, মারমা, ত্রিপুরা, চাকমা অধ্যুষিত জাতীগোষ্টী নিয়ে গঠিত।
এবারের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ৪জন প্রার্থী নির্বাচন যুদ্ধে অংশ নিচ্ছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৬জন। এদের মধ্যে পুরুষ ৪জন এবং মহিলা ২জন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, আইয়ুব আলী, রুইসাঅং মারমা। ৩জন মারমা প্রার্থীর বিপরীতে ১জন বাঙালী প্রার্থী এ সরল সমীকরণটি বাকী ৩প্রার্থীর জন্য বিষ ফোঁড়া হতে পারে বলে ভোটের মাঠে প্রচারণা সরগরম।
গুইমারা উপজেলার নির্বাচনে ১৪টি কেন্দ্র ও ৯২ ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে এবং মোট ভোটার সংখ্যা ৩৩হাজার ১শত ৫৭জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৭হাজার ৬২ এবং মহিলা ভোটার ১৬হাজার ৯৫।
কে হবেন গুইমারা উপজেলার আগামীদিনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনেই নির্ধারিত হবে।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ