শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ
রবিবার ● ১৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

--- আমির হামজা, স্টাফ রিপোর্টার :: একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় দ্বিতীয় দফায় মাছের ডিম সংগ্রহ করছে সংগ্রহকারীরা। গত বৃহস্পতিবার ১৬ জুন রাতে থেকে ১৭ জুন বিকাল পর্যন্ত কয়েক শত নৌকা নদীতে নোঙ্গর করে জাল পেতে ডিম সংগ্রহ করছে। নদীর মাদার্শা রামদাশ হাট, আমতুয়া, নাপিতেরঘাট, আজিমেরঘাট, কাগতিয়া, গড়দুয়ারার বাঁকে ডিম সংগ্রহকারীদের উৎসবমুখর পরিবেশে ডিম সংগ্রহ করতে দেখা গেছে। ডিম সংগ্রহের এই ধারাবাহিকতা সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে বলে অনেকেই জানিয়েছে। হালদা নদী ও মা মাছের গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড.মঞ্জুরুল কিবরিয়া সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত হালদার বিভিন্ন পয়ন্টে অবস্থান করে ডিম সংগ্রহকারীদের তথ্য সংগ্রহ করেছেন। তিনি এই প্রতিবেদককে বলেছেন উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও নদীতে কাজ করে আসা এনজিও সংস্থা আইডিএফ এর কঠোর নজরধারীর মধ্যে বিগত এক বছর থেকে মাছ চোরদের উৎপাত বন্ধ রয়েছে। একারণে নদীতে প্রচুর মা মাছের বিচরণ রয়েছে। এই বিশেষজ্ঞের ধারণা এবার মৎস্যজীবিরা কাংঙ্খিত ডিম সংগ্রহ করতে পারবে। নদীর পাড়ে অবস্থানকারী আইডিএফর এর কর্মকর্তা শাহ আলম বলেছেন বর্ষণের নদীর স্রোতের বাড়ার সাথে মা মাছের ডিম দেয়ার পরিমানও বাড়ছে। পর্যাপ্ত ডিম সংগ্রহের কথা জানিয়েছে নদীতে জাল পেতে ডিম সংগ্রহকারী গড়দুয়ারার কামাল সওদাগর।
রাউজানে ভারি বর্ষণে ও পাহাড়ী ঢলে নিচু এলাকা প্লাবিত

রাউজান :: চট্টগ্রামের রাউজানের খাল নালা পরিষ্কার করার কারণে উপজেলার বেশিরভাগ এলাকা বন্যামুক্ত থাকলেও পার্ব্বত্য অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ী পানির স্রোতে উপজেলার নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১৮ জুন শনিবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পানির চাপে বেরুলিয়া এলাকায় ডাবুয়া খালের পাড় ভেঙ্গে মানুষের বাড়ি ও দোকান ঘরে হাঁটু পানি ডুকেছে। পৌর সদরের থানা রোডে হাঁটু পানিতে মানুষ চলাচল করছে। রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া এলাকার একটি খালের পাড় ধসে পানির স্রোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেসে গেছে বহু পুকুরের মাছ। হাফেজ বজলুর রহমান সড়কে নির্মাণাধীণ একটি সেতুর এপ্রোচ রোড ভেসে যাওয়ায় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে শনিবার দুপুরে বজ্রপাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের আবাসিক গ্যাস লাইনের মিটারে আগুন জ্বলতে দেখা গেছে। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর স্থানীয়রা আগুন সৃষ্ট আগুন নিভাতে সক্ষম হয়েছে। এদিকে বৃষ্টির পানির সাথে খাল, নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পশ্চিম গুজরা, নোয়াপাড়া, উরকিরচর, বিনাজুরী ইউনিয়নের নিচু এলাকা ডুবেছে। গ্রামীণ রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে। উপজেলায় ক্ষতিক্ষতি সর্ম্পকে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারকে একাধিকবার মোবাইলে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।





আর্কাইভ