শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুন ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » নরসুন্দর পঙ্কজ হত্যার ঘটনায় স্ত্রীসহ তিন হত্যাকারী গ্রেফতার
প্রথম পাতা » ঝালকাঠি » নরসুন্দর পঙ্কজ হত্যার ঘটনায় স্ত্রীসহ তিন হত্যাকারী গ্রেফতার
বুধবার ● ২২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নরসুন্দর পঙ্কজ হত্যার ঘটনায় স্ত্রীসহ তিন হত্যাকারী গ্রেফতার

--- ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির আলোচিত পঙ্কজ হত্যা মামলার এক সপ্তাহের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১৯ জুন রবিবার স্ত্রী সহ তিন হত্যাকারীরে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে ঐ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।

স্বীকারোক্তিদেয়া পঙ্কজের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নেশা থেকে মু্ক্ত করতে না পারা এবং পরনারী সংক্রান্ত ঘটনা এড়াতে ভাইয়ের ছেলে বিশ্ব এবং শুভকে সঙ্গে নিয়ে নিজ স্বামীকে হত্যা করেছে সোনালী।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি সুত্রে জানাগেছে, খুন হওয়া পঙ্কজ প্রায়ই নেশা করতো এবং নিজের দুই সমন্ধির স্ত্রীদের নেশা দ্রব্য খাইয়ে ধর্ষনের চেষ্টাও করতো। এছাড়া পঙ্কজ প্রায়ই তার স্ত্রী সোনালীকে মারধর করতো। তাই সমন্ধির ছেলেরা আর স্ত্রী পঙ্কজকে হত্যা করেছে।

উল্লেখ্য, ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ের পশ্চিম বাড়ইকরন গ্রামে শহীদিয়া খালে গত ১১ জুন রবিবার সন্ধ্যায় পঙ্কজ শীল নামের ৩২ বছর বয়সী এক নরসুন্দরের হাত পা বাধা মরদেহ উদ্ধার করা হয়েছিলো। ঘটনার পরদিন নলছিটি থানায়। একটি হত্যা মামলা দায়ের করেন নিহত পংকজের বাবা নরেন্দ্র চন্দ্র শীল।

এরপর ঘটনা উদঘাটনে মাঠে নামে পুলিশ। হত্যাকান্ডে সাত দিনেই তিন হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো
খুন হওয়া পঙ্কজের স্ত্রী সোনালী রানী শীল (২৭), দুই সমন্ধির ছেলে বিশ্বজিৎ শীল (২২) এবং শুভ শীল (২০)। আটককৃত সকলেই নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন গ্রামের বাসিন্দা।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ‘রবিবার দুপুরে পঙ্কজের বন্ধু রাজিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যে রাতেই গ্রেফতার করা হয়েছে হত্যাকারীদের। আটক তিনজনকে পঙ্কজ হত্যা মামলায় আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

ঝালকাঠির নরসুন্দর সমবায় সমিতির সদস্য সেলুন মালিক পঙ্কজ শীল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে গত ১৫ জুন বুধবার ঝালকাঠি কালেক্টরেট ভবনের সামনে একটি মানববন্ধন করেছিলো স্থানীয় সকল সেলুন মালিক ও কর্মচারীরা।

পঙকজের খুনীদের দ্রুত গ্রেফতার করায় পুলিশকে সাধুবাদ জানিয়েছে ঝালকাঠি নরসুন্দর সমবায় সমিতির সভাপতি জগদীশ চন্দ্র শীল এবং সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র শীল।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)