শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » বছরের পর বছর বিদ্যুৎ গিলে খাচ্ছে অনুমোদনবিহীন ইজিবাইক
প্রথম পাতা » খুলনা বিভাগ » বছরের পর বছর বিদ্যুৎ গিলে খাচ্ছে অনুমোদনবিহীন ইজিবাইক
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বছরের পর বছর বিদ্যুৎ গিলে খাচ্ছে অনুমোদনবিহীন ইজিবাইক

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে বছরের পর বছর বিদ্যুৎ গিলে খাচ্ছে অনুমোদনবিহীন হাজার হাজার অবৈধ ইজিবাইক। অনুমোদনবিহীন হাজার হাজার অবৈধ ইজিবাইক চলাচলে কোনো প্রতিকার নেই! সড়ক-মহাসড়ক, শহর-গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার ইজিবাইক। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) জেলা নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম চৌধুরী জানান, একটি ইজিবাইকের জন্য মাসে গড়ে ৩৫০ থেকে ৪০০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে থাকে। এদিকে গোটা জেলার রাস্তাগুলো ইজিবাইকে ছেয়ে গেছে। ফিডার রোড ছাপিয়ে মহাসড়কগুলোর দখল নিয়েছে ইজিবাইক। নতুন নতুন কারখানা গড়ে তৈরি হচ্ছে ইজিবাইক। সদর পৌরসভার নির্বাহী কর্মকর্তা নুর মাহমুদ বলেন, চলতি বছরে ১৭৩টি এবং ২০২১-২০২২ অর্থবছরে মাত্র ৭৪১টি ইজিবাইকের অনুমোদন দেওয়া হয়েছে। একই পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল কাদের জানান, পৌরসভা এলাকায় সাড়ে তিন হাজারের বেশি ইজিবাইক চলাচল করে থাকে। যার কোনো বৈধ কাগজপত্র নেই। কালীগঞ্জ পৌরসভায় নিবন্ধিত ইজিবাইক রয়েছে ৮০০টি। ওজোপাডিকোর অনুমোদিত চার্জিং স্টেশন রয়েছে মাত্র দুটি। এক হাজারের বেশি ইজিবাইক সড়কগুলোতে চলাচল করে থাকে বলে জানা গেছে। হরিণাকু-ু পৌরসভার মেয়র ফারুক হোসেন জানান, ১০০টি ইজিবাইকের অনুমোদন দেওয়া হয়েছে। সড়কে চলাচল করছে ৩০০টিরও বেশি। শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম জানান, মাত্র ৭০টির অনুমোদন দেওয়া হয়েছে। চলাচল করে কমপক্ষে ৪০০ ইজিবাইক। মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান জানান, পৌরসভা থেকে ৪০০টির মতো লাইসেন্স দেওয়া আছে। এর বাইরেও শতাধিক লাইসেন্সবিহীন ইজিবাইক চলাচল করছে। তিনি আরও জানান, প্রতিদিন বহরে যোগ হচ্ছে নতুন নতুন ইজিবাইক। কোটচাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সোহেল ইজিবাইকের সঠিক হিসাব বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, কয়েক শতাধিক ইজিবাইক পৌরসভা এলাকায় চলাচল করে। সূত্র জানায়, জেলার ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে প্রতিদিন খরচ হচ্ছে হাজার হাজার ইউনিট বিদ্যুৎ। ওজোপাডিকো জেলা নির্বাহী প্রকৌশলী জানান, জেলায় অনুমোদিত ৬৯টির মতো প্রি-পেইড চার্জিং স্টেশন রয়েছে। সেখানে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়া হয়। অনুমোদনহীন স্টেশনের সংখ্যার বিষয়ে জানাতে পারেননি এই কর্মকর্তা। তবে মজার তথ্য দিয়েছেন তিনি। তিনি জানালেন ইজিবাইকের জন্য চারটি ট্যারিফে বিদ্যুৎ বিল গ্রহণ করা হয়। অপ-পিক আওয়ারে (দিনের বেলা) ৬ টাকা ৮৮ পয়সা, সুপার পিক আওয়ারে (দুপুরে) ৬ টাকা ১১ পয়সা, ফ্লাট রেট ৭ টাকা ৬৪ পয়সা এবং পিক আওয়ারে (সন্ধ্যার পর) ৯ টাকা ৫৫ পয়সা। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৫০ মেগাওয়াট। অফ-পিক আওয়ারে ৪০ মেগাওয়াট। গোটা জেলায় সর্বমোট ৩৫টি ফিডারে ভাগ করে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। প্রতি ফিডারে তিন ঘণ্টার বেশি লোডশেডিং দেওয়া হচ্ছে। কারণ হিসাবে এই কর্মকর্তা জানান, পিক আওয়ারে ৩২ থেকে ৩৩ এবং অফ-পিক আওয়ারে ২২-২৩ মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই পাচ্ছেন তারা। লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ ঘাটতির পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে জানান। অন্য একটি সূত্র জানায়, ওজোপাডিকো জেলার হরিণাকু-ু উপজেলা শহর ছাড়া ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় এক লাখ পঁয়ত্রিশ হাজার গ্রাহকের মাঝে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এর মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে ১৬ হাজার ৩২টি। জেলা পল্লী বিদ্যুতের জিএম মো. ইছাহাক আলী সাংবাদিকদের এ বিষয়ে তথ্য দিতে রাজি হননি। আরেকটি সূত্র থেকে জানা গেছে, পল্লী বিদ্যুতের চাহিদা ৯০ মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে মাত্র ৫০ থেকে ৬০ মেগাওয়াট।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)