শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন
বুধবার ● ৩০ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্ত এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ শ্লোগানকে নিয়ে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার শেখ রাসেল শিশু পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ পার্কের উদ্বোধন করেন। বারইখালী পুরাতন জেলখানা মাঠ চত্বরের নির্মিত শেখ রাসেল শিশু পার্কের উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
একইদিনে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কাব হলি-ডে ২০২২ আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। উপজেলা স্কাউট সভাপতি নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কাব হলিডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা স্কাউট কমিশনার হোসনে আরা হাসি।
আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিহাদ হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী, বক্তৃতা করেন উপজেলা স্কাউট কমিশনার মো. খলিলুর রহমান।
মোরেলগঞ্জে আড়াই কেজিগাঁজাসহ গ্রেফতার-১

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ সিরাজ মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা তাকে আটক করা হয়। সিরাজ মোল্লা বরিশাল জেলার মুলাদী উপজেলার আজগর মোল্লার ছেলে। সিরাজ মোল্লা জানান, মোরেলগঞ্জের খাউলিয়া গ্রামের জনৈক কালুর নিকট ওই গাঁজার চালানটি পৌঁছে দেওয়ার জন্য সে বহন করছিলো, যার স্থানীয় মূল্য প্রায় দুই লাখ টাকা।

এ বিষয়ে অভিযানে থাকা ডিবি পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার বলেন, ঢাকা থেকে শরণখোলা গামী পরিবহনে মাদক বিক্রেতা সিরাজ মোল্লা যাত্রীবেশে গাঁজার একটি চালান নিয়ে মোরেলগঞ্জের পল্লীমঙ্গল এলাকায় নামবে এমন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে অনুসরণ করা হয়। মোরেলগঞ্জ স্ট্যান্ডে গাড়িটি পৌঁছালে সিরাজকে গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক সমাবেশ

বাগেরহাট :: কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২২-২৩ অর্থবছরে বোরো আবাদ বৃদ্ধি ও অনাবাদী জমি আবাদের আওতায় আনতে বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা কমপ্লেক্স ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ফাহিমা ছাবুল। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী।

এর আগে, বেলা ১১টায় বারইখালী পুরাতন জেলখানা মাঠ চত্বরে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)