শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে পুরকৌশল বিভাগের ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে পুরকৌশল বিভাগের ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে পুরকৌশল বিভাগের ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের উদ্যোগে এবং ইউজিসি-এর সহযোগিতায় তিনদিনব্যাপী “পুরকৌশল বিষয়ের অগ্রগতি” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন (6th International
Conference on Advances in Civil Engineering; ICACE-2022) সম্পন্ন হয়েছে। ২৩ ডিসেম্বর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ICACE-2022 এর সাইন্টিফিক ও টেকনিক্যাল চেয়ার এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের এমিরেটাস অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল সেক্রেটারি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নুসরাত হক। পুরকৌশল বিভাগের প্রভাষক মায়শা কবির ও মো. আসিফুর রহমানের সঞ্চালনায় কুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রাফিজুল ইসলাম এবং ভারতের আইআইটি, খড়গপুরের অধ্যাপক ড. অঞ্জলি পাল কনফারেন্সে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের পাঁচজন প্রধান বক্তা এবং ২০০ জনেরও বেশি শিক্ষাবিদ, গবেষক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন। কনফারেন্সে মোট ১৫১টি গবেষণাপত্র উপস্থাপন, ১৬টি টেকনিক্যাল সেশন ও ৪টি কী-নোট সেশন ছিল। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী পুরকৌশল বিষয়ের বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় একাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদদের একত্রিতকরণ এবং নতুন-নতুন ধারণা ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক উন্নয়ন ও অগ্রগতিগুলো তুলে ধরা। সম্মেলন ছাত্র-ছাত্রী ও তরুণ গবেষণাকারীদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং-এর উপর নতুন এবং সাম্প্রতিক বিষয়গুলোর সাথে পরিচিত হওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করে; যা তাদের ক্যারিয়ার, নিজ-নিজ প্রতিষ্ঠান এবং সামগ্রিক সিভিল ইঞ্জিনিয়ারিং সম্প্রদায়কে এগিয়ে নিতে সাহায্য করবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)