রবিবার ● ২৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিদ্যুৎস্পৃষ্টে মানিকছড়িতে মা-মেয়ের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মানিকছড়িতে মা-মেয়ের মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে বাড়ির পাশে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার(২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের গচ্ছাবিলের শাহানগর এলাকার বাসিন্দা সৈয়দ ওমর ফারুকের স্ত্রী কুলছুমা বেগম(৩২) ও মেয়ে ইশরাত জাহান কলি (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গিয়ে অসাবধানতা বশতঃ বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। পার্শ্ববর্তী লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে নিহতদের সুরতহাল শেষে পরবর্তী আইনি কার্যক্রম শেষ করা হয়।





খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন