শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ-বেতের তৈরী জিনিষপত্র
প্রথম পাতা » চট্টগ্রাম » হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ-বেতের তৈরী জিনিষপত্র
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ-বেতের তৈরী জিনিষপত্র

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান:: একসময়ে আমাদের প্রায় গ্রামীণ হাটবাজারে দেখা যেতো বাঁশ-বেতের তৈরী জিনিষপত্র। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে একসময়ে ব্যবহারে তৈরি এসব জিনিসপত্র। বর্তমানে
এখন দেখা যায় না আগের মত বাঁশ বেতের তৈরি জিনিষপত্র। যেসব গ্রামীণ নারী যুগে যুগে এই শিল্পকে ঠিকে রেখেছিল তারা মুখ ফিরিয়ে নিয়েছে একাজ থেকে। সমাজ, সংসারে যেসব বাঁশ বেতের জিনিষপত্র আগে ব্যবহার হয়ে আসছিল, এখন বিকল্প হিসাবে ব্যবহার হচ্ছে প্লাষ্টিকের জিনিষ। এলাকার প্রবীণ যারা তারা বলেছেন এক সময় রাউজানের মত গ্রামীণ জনপদে বাঁশ বেতের সহজলভ্যতা ছিল। প্রতিটি গ্রামে ছিল বাঁশ ঝাড়, বেত ঝাড়। এখন আর এসব দেখা যায় না। স্থানীয় লোকজনের মতে আগে গ্রামীণ নারীরা ব্যস্ততম সময় পারকরত ঢালা,কুলা, ধাইজ্যা, লাই খারাং তৈরীতে। তাদের হাতে উৎপাদিত পন্য বিক্রি করে তারা স্বাছন্দে সংসার চালাতেন। রাউজান উপজেলার বিভিন্ন গ্রামে ছিল এধরণের এই কুঠির শিল্প। যুগের পরিবর্তনের হাওয়ায় গ্রাম থেকে ঝোপঝাড় চলে গেছে। বিলুপ্ত প্রায় বাঁশ,বেত নামের উদ্ভিদ। এই ব্যবসায় জড়িতরা বলেছেন এখন যেসব বাঁশ বেতের তৈরী জিনিষ পাওয়া যায় সেগুলো মূলত আসে পার্ব্বত্য জেলার কাছাকাছি কিছু উপজেলার বিভিন্ন গ্রাম থেকে। ওসব এলাকার মানুষ এখনো অভাবগ্রস্ত থাকায় নারীরা বাড়তি আয়ের আশায় এই শিল্পকে ঠিকিয়ে রেখেছে। তবে একাজে জড়িত নারীরা দাদন নিয়ে একাজ করায় তারা উপযুক্ত মুজুরী পায় না। কারণ ব্যবসায়ীরা তাদের আগাম ঋন দিয়ে চুক্তিবদ্ধ হয়। রাউজানের বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে যেসব দোকানে বাঁশ বেতের তৈরী জিনিষপত্র পাওয়া যেত, এখন কিছু জিনিষপত্র পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া। ব্যবসায়ীরা বলেছেন বাঁশ বেতের তৈরী জিনিষের উচ্চমূল্যে এখন মানুষ বিকল্প হিসাবে নিয়েছে প্লাষ্টিকের জিনিষ। এই সুযোগ কাজে লাগাচ্ছে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান। পরিবেশ সচেতন মহলের মতে এখন যেভাবে ঘরে ঘরে প্লাষ্টিক জিনিষপত্রে ব্যবহার বাড়ছে, এই অবস্থার মধ্যে মানুষের মধ্যে রোগবলাইয়ের ঝুঁকি বাড়বে। দুষণের শিকার হবে পরিবেশ।

রাউজানে ঊনসত্তর পাড়ায় আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত
রাউজান :: পবিত্র ঈদে-এ মিলাদুন্নবী (সঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ১৮ তম আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ই-জানুয়ারি রবিবার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার শাহাদুল্লাহ কাজীর বাড়ি শাহী জামে মসজিদ ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি শাহাদুল্লাহ কাজীর বাড়ি ইউনিট শাখার দপ্তর সম্পাদক মরহুম জয়নাল আবেদীনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মাহফিলে প্রধান মেহমান ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা শাহ্সুফি সৈয়দ মছিহুদ্দৌলা মা.জি.আ, উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহাদুল্লাহ কাজীর বাড়ি ইউনিট শাখার সহ-সভাপতি মাওলানা মো: লোকমান হাকিম। শিক্ষক আবদুল গফুর ও মো: কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মো: রোকন উদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ সৈয়দ আবু মোস্তাক আল কাদেরী, উত্তরে সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মো: ইলিয়াছ নূরী মা,জি,আ। কদলপুর হামিদিয়া কামিল এম.এ মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মো: মনজুরুল ইসলাম আল কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ফজল আকবর, ইউপি সদস্য হাজী আমির হোসেন, সাবেক ইউপি সদস্য বেলাল উদ্দিন, মাহফিলে সম্মানিত আলোচক ছিলেন, কাউখালি ডাক বাংলা জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা আবু মুসা ছিদ্দিকী মা,জি,আ। তরুণ ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তি মুহাম্মদ গোলাম রাব্বানী কাশেমী মা,জি,আ। হাঁসি ফকির সুন্নিয়া আলিম মাদরাসার সহ-সুপার ও শাহাদুল্লাহ কাজীর বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল কবির আল কাদেরী, তাহেরীয়া সুন্নিয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ সালাউদ্দীন আল কাদেরী। শাহাদুল্লাহ কাজীর বাড়ি ইউনিট শাখার সভাপতি ও পোমরা খন্দকারপাড়া হাফেজ আমিন উল্লাহ জামে মসজিদের খতিব ও শিক্ষক মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন আল কাদেরী সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন আবু মনছুর সওদাগর, সাবেক ইউপি সদস্য ইসমাইল হায়দার, আওয়ামী লীগ নেতা সোহেল হোসেল মজুমদার, এডভোকেট আব্দুল মোনাফ, মো: সোলায়মান, মুসা সওদাগর, নাজির আলী, ইয়াকুব আলী, মো: পারভেজ, আবদুল শুকুর, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয়ের ভিপি মো: মামুন, আলম সওদগার, সালাউদ্দিন, হাশেম সওদাগর, মো: জাহেদুই ইসলাম, আবদুল রাজ্জাক, কাতার প্রবাসী আবু তাহের, ওমান প্রবাসী, ফিরোজ, আলম, সোহেল, জুয়েল, মো: ফরহাদ, মোঃ বোরহান, ইরফান, মো: নাছের, আরমান, মনির, আয়েজ মাহমুদ, হাসানসহ আরও অনেক উপস্থিত ছিলেন। মাহফিলে সালামী পেশ করেন মাওলানা ওবায়দুল মোস্তফা কাদেরী। মাহফিলে প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। পরে আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে এবারে মাহফিল সম্পন হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)