শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » এখনও এনামুলের লাশকে ঘিরে ঘাতকদের উল্লাশ : আবু হাসান টিপু
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » এখনও এনামুলের লাশকে ঘিরে ঘাতকদের উল্লাশ : আবু হাসান টিপু
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এখনও এনামুলের লাশকে ঘিরে ঘাতকদের উল্লাশ : আবু হাসান টিপু

ছবি : আবু হাসান টিপু ২০১১ সালের ২৩ জানুয়ারী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ গোদনাইল এলাকায় অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) ফার্মাসিউটিক্যালস কারখানায় একজন অসহায় নিরস্ত্র শ্রমিকের বুকে গুলি চালিয়ে হত্যার জঘন্যতম দিন। মজুরী বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে আন্দেলন করার অপরাধে কারখানাটির তৎকালীন জিএম ইসতিয়াক ক্রোধান্বিত হয়ে তারই কথিত আত্মীয় সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে ঐ মধ্যযুগীয় বর্বরতার সৃষ্টি করে। কারখানাটির মূল গেট বন্ধ করে দিয়ে পুলিশ নির্বিচারে শ্রমিকদের ওপর গুলি চালায়। বুকে পিঠে, হাতে-পায়ে গুলি বিদ্ধ হয়ে আন্দেলনরত শ্রমিক এনামুল হকসহ অর্ধশতাধিক শ্রমিক তৎক্ষণাৎ মাঠে লুটিয়ে পরে। তাদের মৃত্যু যন্ত্রনা আর বেঁচে থাকার আকুতি চিৎকারে সেদিন এসিআই-এর আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এসিআই-এর সবুজ ঘাসকে বুকের রক্ত দিয়ে রাঙ্গিয়ে প্রাণ হারান এনামুল হক।
অথচ অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে ঘটনার ১২ দিন পূর্বে স্থানীয় আইইটি সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্রমিকদের সংকট সমস্যার বিস্তারিত আলাপ আলোচনার পর শ্রমিকরা তাদের এক লিখিত দাবীনামা উত্থাপন করেন মালিক পক্ষের নিকট। সেখানেই তৎকালীন দৈনিক মজুরী ১২০ টাকার পরিবর্তে ২০০ টাকা ও কর্মরত অবস্থায় অসুস্থ বা আহত শ্রমিকের চিকিৎসাসহ ৬দফা দাবী উত্থাপন করা হয়েছিল, যত দিন পর্যন্ত ৬দফা মানা না হবে তত দিন পর্যন্ত প্রতিদিন এক ঘন্টার কর্ম বিরতিরও ঘোষনা ছিল তাতে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে শ্রমিকরা যথারিতি কাজ শেষে চা-বিরতিতে বেরিয়ে আসে এবং তৎক্ষণাৎ কাজে না ফিরে কারখানার ভেতরের মাঠে অবস্থান নেন তাদের পূর্ব ঘোষিত ১ ঘন্টা কর্ম বিরতির জন্য। এবং তাদের দাবি পূরণে বিভিন্ন ¯ে¬াগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।
এ সময় মালিক পক্ষের পরামর্শে সিদ্ধিরগঞ্জ থানার ওসি বদরুল আলমের নেতৃত্বে দাঙ্গা পুলিশসহ শতাধিক পুলিশ সদস্য কারখানার বাইরেও ভেতরে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে কারখানার জিএম ইশতিয়াক আহমেদ কোন প্রকার দাবী-দাওয়া মানা সম্ভব নয় বলে ঘোষণা দিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু শ্রমিকরা তাদের দাবির প্রতি অনড় থাকেন। তখন জিএম পুলিশকে তাদের মতো ব্যবস্থা নিতে বললে পুলিশ শ্রমিকদের বেধড়ক লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়তে শুরু করে। এ ঘটনায় উত্তেজিত হয়ে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল ও বোতল ছুড়ে মারতে থাকলে শুরু হয় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। ওষুধ কারখানাটি পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ এলোপাতাড়ি রাবার বুলেট ছুড়তে থাকলে এসময় শ্রমিক এনামুল হক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এনামুলের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়ে উঠে এসিআই-এর সবুজ মাঠের প্রাঙ্গণ। পরে তাকে নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরিফ, মুন্না, শামীম, আক্তার, হারুন, সাজ্জাদ, সিরাজ, হারুন, আরিফুল আলম, সজীব, বিললাল, মামুন, রাসেল, আতিকুল্লাহ, সোহেল, তৌহিদুল ইসলাম জাবেদ, মাছুম, সাদ্দাম, নজরুল, ইউনুছ, আসাদ, রুবেল, রেহেনা, হেলাল, আকতারুজ্জামান, আরিফ, মুরাদ, সাহেদসহ অর্ধশতাধিক শ্রমিক সেদিন পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে রক্তাক্ত আহত হয়েছিলেন। জিএম-এর নির্দেশে কারখানার মূল ফটক বন্ধ করে রাখার কারণে আহতদের সহকর্মীসহ এলাকাবাসী আহত শ্রমিকদের দেয়াল টপকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয় ।
নিহত এনামুলের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাঙনি বেদগাড়া গ্রামে। সে কারখানার অ্যানিমেল হেলথ বিভাগে কাজ করতো। মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সহকর্মীদের জানাজা দিতে না দিয়ে রাতের অন্ধকারে পুলিশি পহরায় এনামুলের লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ফলে আন্দোলনের নেতৃত্ব দানকারী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আইটি স্কুল সংলগ্ন পদক্ষেপ প্রাঙ্গনে গায়বানা জানাজার আয়োজন করে।
বিকেল হতে না হতেই কয়েক শত পুলিশ ও র্যাব দুইজন ম্যাজিষ্ট্রেট-এর নেতৃত্বে জানাজা স্থল দখল করে নেয়; এবং শ্রমিকদের জানাজায় অংশগ্রহন করতে ব্যপক বাধা প্রদান করে। এসিআই শ্রমিক আন্দোলনের প্রধান উপদেষ্টা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আবু হাসান টিপুকে (আমাকে) গ্রেফতারে চেষ্টা করে ব্যর্থ হয়ে বেশ কয়েক জন সাধারণ শ্রমিককে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে গিয়ে চরম নির্যাতন করে। এমন কি কারখানাটির মালিকপক্ষ শহীদ এনামুলকেই প্রধান আসামী করে প্রায় আড়াই শতাধিক শ্রমিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাতে ২টি মিথ্যা মামলা করে। এরপরও শ্রমিকরা আন্দোলনের ব্যপারে অনড় থাকলে মালিকপক্ষ অত্যন্ত সুচতুর ভাবে এক সামাজিক মিট-মিমাংশার নামে স্থানীয় কতিপয় টাউট বাটপারকে সংগঠিত করে তাদের মাধ্যমে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতি পূরণসহ শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবী-দাওয়া মেনে নেয়ার আশ্বাস প্রদান করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এই সামাজিক মিট-মিমাংশার আয়োজনে স্থানীয় টাউট বাটপারদের সাথে দু-এক জন বামপন্থী রাজনৈতিক নেতৃত্বও হালুয়া রুটির লোভ সামলাতে পারেননি। এভাবে শ্রমিক আন্দোলনের পেছন দিয়ে গলায় ছুরি চালিয়ে উক্ত টাউটরা নিজ নিজ পকেট ভারী করলেও আজও শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। এনামুল হত্যার ১২ বছর পার হলেও সেই হত্যার আজও কোন বিচার হয়নি। সময়ের কারণেই শ্রমিকদের কিছু মজুরী ও আনুসাঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলেও এনামুলের রক্তস্রোত সেই ঐতিহাসিক ৬ দফা আজও বাস্তবায়ন হয়নি। মালিক পক্ষের সেই মিথ্যা মামলাও আজ পর্যন্ত প্রত্যাহার হয়নি। তৎকালনি সময়ে গ্রেফতার হওয়া শ্রমিকদের সংশ্লিষ্ট মামলাতে বছরের পর বছর ধরে হাজিরা দিতে হচ্ছে। বহু শ্রমিক আজও চাকুরী হারা। বিচারের বানী যেন আজও নিরবেই কাঁদছে এসিআই-এর আকাশ জুড়ে। যেন কান পাতলেই শোনা যায় এখনও এনামুলের লাশকে ঘিরে এসিআই’র ঘাতকদের উল্লাশ
লেখক: আবু হাসান টিপু, পলিট ব্যুরো’র সদস্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটি।





উপ সম্পাদকীয় এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)