শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মাছের মেলা
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মাছের মেলা
রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মাছের মেলা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মাছের মেলা।
সকাল থেকেই মাছ নিয়ে আসতে শুরু করেন ব্যবসায়ীরা। ধীরে ধীরে নানা প্রজাতির ছোট-বড় মাছে ভরপুর হয়ে ওঠে মেলা। ঢল নামে ভোজন বিলাসী মানুষের।

গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে উপজেলার দশঘর ইউনিয়নের পীরের বাজারে বসে এ মেলা। মেলার প্রধান আকর্ষণ মাছ হলেও এ উপলক্ষ্যে প্রাণের মেলবন্ধন হয় হাজারো মানুষের।

সরেজমিন গিয়ে দেখা যায়, বাজারে ছোট-বড় মাছের সমাহার। রয়েছে বিশাল আকৃতির বাঘাইড়, বোয়াল, চিতল, বিপন্ন মহাশোল, গজার, রই-কাতলা, মৃগেল, বাউশ, বড় বড় কাকিলা আর ইলিশ।

আছে দেশীয় প্রজাতির ছোট মাছের সমারোহ। হাওর-নদীর তরতাজা মাছে সয়লাভ চারদিক। মেলায় ৪৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ তোলা হয়। এটিই ছিল আকারে সবচেয়ে বড় মাছ।

বিক্রেতা এর দাম হাঁকেন ১ লাখ ৫০ হাজার টাকা। এটি বিক্রি না হলেও ধুম পড়ে অন্যান্য মাছ কেনা-বেচায়।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, উৎসবের আমেজে আমরা এ মেলা উপভোগ করি। মেলায় সকল ধরনের মাছ দেখতে পাওয়া যায়। এমনকি বিপন্ন জাতের মাছও ওঠে মেলায়।

যদিও দাম একটু বেশি, তবুও চাহিদা মতো পছন্দের মাছ খরিদ করা যায় অনায়াসে।
বিক্রেতারা জানান, মেলায় লক্ষ্যনুযায়ী মাছ বিক্রি করা যায়। আমরা দেড় লাখ থেকে সর্বনিম্ন ৫শ টাকার মাছও আমরা নিয়ে আসি। মেলায় ভিন্ন আমেজে মাছ বিক্রি করতে পেরে ভালোই লাগে।

মেলা কমিটির সদস্য ও স্থানীয় মেম্বার তাজুল ইসলাম বলেন, হারিয়ে যাওয়া গ্রামীণ উৎসবের মধ্যে মাছের মেলা অন্যতম। ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের এ উদ্যোগ। আমরা প্রথমবারের মতো বাজারে মাছের মেলায় আয়োজন করি। এক দিনে মেলায় প্রায় কোটি টাকার মাছ ক্রয়-বিক্রয় হয়। এখন থেকে প্রতি বছর ধারাবাহিক ভাবে এ মেলা চলবে বলে তিনি জানান।

বিশ্বনাথে কুরিয়ার সার্ভিসের সাথে প্রতারণা করে মালামাল চুরি, আটক ১

বিশ্বনাথ :: কুরিয়ার সার্ভিস কোম্পানীর সাথে প্রতারণা করে নগদ টাকা ও পার্সেলের মালামাল চুরির অভিযোগে জাবেদ আহমেদ (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী গ্রামের জয়নাল আহমেদের ছেলে। জাবেদ বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া পূর্ব পাড়া গ্রামের বসবাস করে আসছিলো।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারী জাবেদ আহমেদসহ ও তার ২/৩ সহযোগী অনলাইনে মার্সেন্ট কসমেটিকস কর্ণারে একটি পার্সেল অর্ডার করে।

তাদের কথা মতো উক্ত পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য সিলেটের গোটাটিকর হতে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড’র সদস্য রাশেদুল ইসলাম গত ১ ফেব্রুয়ারি বিশ্বনাথ উপজেলা সদরে পৌঁছলে জাবেদ আহমেদসহ তার অন্যান্য সহযোগীরা রাশেদুলকে বিশ্বনাথ পুরান বাজার যাওয়ার জন্য বলে।

তখন তাদের কথামতো পার্সেল ডেলিভারি সদস্য রাশেদুল পুরান বাজার গেলে সু কৌশলে তার (রাশেদুল) কাছ থেকে জাবেদ ও তার সহযোগীরা অর্ডারকৃত পার্সেল এর টাকা না দিয়ে পার্সেল এবং পার্সেল বহনের কুরিয়ারের নগদ টাকা, মোবাইল ফোনসহ মালামাল নিয়ে যায়।

এঘটনায় রাশেদুল ইসলাম বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বনাথ থানার সেকেন্ড অফিসার এসআই রুমেন আহমদের নেতৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের মাদানিয়া মাদ্রাসার সামনে থেকে অভিযুক্ত জাবেদ আহমেদকে গ্রেফতার করেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৫- তারিখ ০৯-০২-২০২৩ ইং।

এসময় তার কাছ থেকে চোরাইকৃত আংশিক টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের সত্য নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃত জাবেদ একজন প্রতারক। তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

বিশ্বনাথে জিপিএ ৫ পেলেন মেধাবী শিক্ষার্থী সুমা

বিশ্বনাথ :: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী সুমা বেগম। সে বিশ্বনাথ ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশগগ্রন করে কৃতিত্বপূর্ণ এই ফলাফল অর্জন করে।

সুমা বেগম বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ব্যবসায়ী ফিরোজ আলীর দ্বিতীয় কন্যা।

সুমা ইতিপূর্বে আশুগঞ্জ হলি চাইল্ড স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫, আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে।

সুমা ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের নিকট দোয়া প্রার্থী।

উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিশ্বনাথ ডিগ্রি কলেজ থেকে ১২৮ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু

আর্কাইভ