শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ডিলারের বিরুদ্ধে চাল ওজনে কম দেয়ার অভিযোগ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ডিলারের বিরুদ্ধে চাল ওজনে কম দেয়ার অভিযোগ
রবিবার ● ১২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ডিলারের বিরুদ্ধে চাল ওজনে কম দেয়ার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিদরিদ্রের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫টাকা কেজি দরে ৩০ কেজি চাল ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। শনিবার উপজেলা সরিষা ইউনিয়নের নাপিতের বাজারের ডিলার আব্দুল হেলিমের দোকানে সরেজমিন গিয়ে দেখা যায়, ৪৭৭ জনকে কার্ডধারী মাঝে শনিবার ১৪৪ এর আগে ১৪১কে চাল দেয়া হয়। সরকারি নিয়মে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতেই চাল বিতরণে নির্দেশ থাকা সত্বেও তার অনুপস্থিতিতে দেয়া হচ্ছে চাল। এসময় দেখা যায় ৩০ কেজির স্থলে দেয়া হচ্ছে ২৬ থেকে ২৭ কেজি।
সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের ২২৬নং কার্ডদারী আবু তালেব জানান, গত মাসেও তাকে চাল দেয়া হয়নি এ মাসে ৩০ কেজির স্থলে তাকে ২৭কেজি চাল দেয়া হয়। এছাড়াও ১৬১নং কার্ডদারী আব্দুল মোতালেব ২৬কেজি ও চাপিলাকান্দা গ্রামের ১৮৬নং কার্ডদারী হালিমা খাতুন ২৮ কেজি চাল পেয়েছেন বলে জানান। পরে ওই তিনজনের চাল ডিলারের ডিজিটাল মিটারে ওজন করে তার সত্যতা পাওয়া যায়।
ডিলার অসুস্থ্য থাকায় চাল বিতরণ করছেন তার পুত্র শাহজানান, তিনি জানান, প্রতিজনকে ১কেজি করে কম দেয়া হয়েছে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ৫০ কেজির বস্তায়ই চাল কম থাকে। তাই কম দেয়া হচ্ছে। এসময় ট্যাগ অফিসারকে খোঁজে পাওয়া যায়নি। ট্যাগ অফিসার সম্পর্কে জানতে চাইলে বলেন, তার অনুমতি নিয়েই চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক জায়নাল আবেদিন জানান, চাল বিতরণের সময় অবশ্যই ট্যাগ অফিসার উপস্থিত থাকবে। চাল কম দেয়ার বিষয়টি ইউএনও স্যারের কাছ থেকে জানতে পেয়ে প্রাথমিক তদন্তে এর সত্যতা মিলেছে। ওজনে কম দেয়া হয়ে থাকলে যাথাযথ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, বিষয়টি ফুড অফিসারকে জানাচ্ছি। দেখে আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

ঈশ্বরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে আয়োজিত র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সাংসদ ফখরুল ইমাম।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভূইয়া ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন।

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন খান মুজাহিদী ওরফে সুলতান খান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ময়মনসিংহ-ভৈরব রেল লাইনের উপজেলার সৈয়দ ভাকুরী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের ভাতিজা বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যাক্তি উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত আব্দুল মুমিন খানের পুত্র।
এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরেনি। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ট্রেনে কাটা পড়ে বাম পা কেটে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহতের ভাতিজা বদরুল আলম খান বলেন, তার চাচা সুলতান খান মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে একজন সেনা সদস্য ছিলেন। ৭ বছর চাকরি করার পর চাকুরীচ্যুত হন।
এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, সেনা সদস্য নিহতের ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।
এসম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, শুনেছি একজন সেনা সদস্য রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এটি রেলওয়ে জিআরপি থানা পুলিশের বিষয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)