রবিবার ● ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩টি বসতঘর
রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩টি বসতঘর
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়েছে। (৯ মার্চ) বৃহস্পতিবার রাত ১১ টায় দিকে উপজেলার ১৪নম্বর বাগোয়ান ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রামের পশ্চিম নাথপাড়ার নারায়ন প্রসাদ নাথের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, শচিন্দ্র লাল নাথের ছেলে রূপায়ন কান্তি নাথ, মৃত সজল নাথ বাপ্পী স্ত্রী রুমা দেবী ও মৃত বিনোদ বিহারী নাথের ছেলে স্বপন নাথ।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরী অভি বলেন, রান্না ঘরের লাকড়ি চুলা হতে আগুনের সূত্রপাত ঘটে। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেনি। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া তিনি জানান, অগ্নিকান্ডে তিনটি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন