রবিবার ● ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
নবীগঞ্জে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের ফুলতলী বাজারের নিকটে গাড়ীর চাপায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী সুবেদ মিয়া(৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত ইরফান উল্লার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় সুবেদ মিয়া ঢাকা- সিলেট মহাসড়ক দিয়ে মটর সাইকেল ( সিলেট ল ১১-৬৮৩২) ফুলতলী বাজার থেকে ইনাতগঞ্জ আসছিলেন। এ সময় সিলেট থেকে আসা সুনামগঞ্জ এক্সপ্রেস( ঢাকা মেট্রো গ১১-৬৮৩২) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মটর সাইকেল আরোহী সুবেদসহ মটর সাইকেলটি গাড়ীর ভিতরে চলে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে গাড়ীর নিচ থেকে সুবেদকে টেনে বের করেন। দুর্টনায় মটর সাইকেলটি দুমড়ে মুছড়ে যায়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত সুবেদ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্টনার পর প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। দুর্টনা কবলিত বাস ও মটর সাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সামছউদ্দিন খাঁন ও শেরপুর হাইওয়ে ওসি পরিমল চন্দ্র দেব দুর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।





পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়