বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কম্পিউটার ও আাসবাবপত্র বিতরণ
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কম্পিউটার ও আাসবাবপত্র বিতরণ
রাঙামাটি :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় রাঙামাটির কর্ণফুলী সম্মেলন কক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও আসবাবপত্র সরবরাহকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা উপকরণ সমাগ্রী কম্পিউটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
আজ ৯ মার্চ বৃহস্পতিবার বেলা দেড়টায় বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে নিখিল কুমার চাকমা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী ডেস্কটপ কম্পিউটার বিতরণ করেন। এসময় পর্যায়ক্রমে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৯টি ডেস্কটপ, ১০টি আলমারি, ৯টি সুইভেল চেয়ার, ৯টি কম্পিউটার টেবিল এবং ৫ জোড়া বেঞ্চ এ জাতীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন (উপসচিব), উপপরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।





পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার
বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের