শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বৈদ্যুতিক শক দিয়ে স্বামীকে হত্যার অভিযোগে মিরসরাইয়ে স্ত্রী আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » বৈদ্যুতিক শক দিয়ে স্বামীকে হত্যার অভিযোগে মিরসরাইয়ে স্ত্রী আটক
বুধবার ● ২২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈদ্যুতিক শক দিয়ে স্বামীকে হত্যার অভিযোগে মিরসরাইয়ে স্ত্রী আটক

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে এমদাদুল হক (৪৮) নামে এক প্রবাসীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী নারগিস মোস্তারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে এবং বুধবার (২২ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করা হয়েছে। নিহত প্রবাসী এমদাদ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত মনছুর আহম্মদের পুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে প্রবাসীর স্ত্রী নারগিস তার দেবরকে ফোন করে জানায় তার ভাই বিদ্যুৎস্পর্শে মারা গেছে। সে পুরাতন বাড়ির অদূরে নতুন বাড়ি করে সেখানে বসবাস করে। এই খবর শুনে প্রবাসী এমদাদুল হকের অন্য দুই ভাই সেখানে গিয়ে দেখতে পায়, নিচে ফ্লোরে তাদের ভাইয়ের নিথর দেহ পড়ে রয়েছে। হাতে ও বুকে দাগ রয়েছে। নাক দিয়ে রক্ত পড়ছে। আরও জানা যায়, এমদাদুল হকের সাথে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে এবং বনিবনা হচ্ছে না। এর আগেও এমদাদুল হক’কে খুন করতে লোক পাঠিয়েছিল। তার ভাইকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগ করেছে নিহতের ভাইয়েরা। এবং সেই সাথে তাদের ভাই যদি খুন হয়ে থাকে তাহলে সঠিক বিচারের দাবি করেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বুধবার সকালে খবর পেয়ে ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার থেকে এমদাদুল হক নামে একজনের লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্টে হাতের মধ্যে তার পেছানো আঘাতের চিহৃ, বুকেও আঘাতের চিহৃ দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী নারগিসকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে হত্যা কি না স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ও ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে।





আর্কাইভ