শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » গরীবের অধিকার লুন্টন কারিরা বেশি দিন টিকে থাকতে পারেনা : এমপি মোকাব্বির
প্রথম পাতা » সকল বিভাগ » গরীবের অধিকার লুন্টন কারিরা বেশি দিন টিকে থাকতে পারেনা : এমপি মোকাব্বির
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গরীবের অধিকার লুন্টন কারিরা বেশি দিন টিকে থাকতে পারেনা : এমপি মোকাব্বির

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, মানুষের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে সততার সাথে কাজ করতে হবে। গরীবের অধিকার লুন্টন কারিরা বেশি দিন টিকে থাকতে পারেনা, এক দিন তাদের পতন হবেই হবে।

ঘুষ-দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে সরকারের গ্রহন করা উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেদিকে সবাইকে সুদৃষ্টি রাখতে হবে।

তিনি মঙ্গলবার (১১ এপ্রিল) সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামে ‘ছগির শাহ্ পাঞ্জেগানা মসজিদ কমিটি’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

এরপূর্বে এমপি মোকাব্বির খান প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ‘ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামন হতে আলমা কমিউনিটি সেন্টারের সামন পর্যন্ত রাস্তার পার্শ্বে মাটি ভরাট এবং বেতসান্দি গ্রামের রমিজের গোরস্থানের পাশ হতে আজর আলীর বাড়ির সামন পর্যন্ত রাস্তায় সিসি করণ কাজের উদ্বোধন করেন।

মসজিদের মোতাওয়াল্লী আসক আলীর সভাপতিত্বে এবং সংগঠক আমির আলী ও একেএম তুহেমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলার অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রফিক মিয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া। সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল খালিক।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিম, সদস্য আনোয়ার হোসেন, এমপির এপিএস ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব প্রমুখসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ হলেন এসআই শেখ আলী আজহার

বিশ্বনাথ :: সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পত্র পেয়েছেন শেখ আলী আজহার।

তিনি দীর্ঘদিন ধরে বিশ্বনাথ থানায় কর্মরত আছেন। গত মার্চ মাসে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে সিলেট রেঞ্জ ডিআইজ’র কার্যালয় থেকে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএিম (বার) পিপিএম-সেবা স্বাক্ষরিত এই সম্মাননা সনদ গ্রহণ করেন।

তাকে এই সম্মাননা সনদ প্রদানের জন্য ডিআইজি’কে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানিয়েছেন থানার ওসি গাজী আতাউর রহমান।





আর্কাইভ