শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ডিসির নির্দেশ অমান্য করলেন ইউএনও গৌরীপুর
প্রথম পাতা » ময়মনসিংহ » ডিসির নির্দেশ অমান্য করলেন ইউএনও গৌরীপুর
শুক্রবার ● ৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিসির নির্দেশ অমান্য করলেন ইউএনও গৌরীপুর

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি :: সরকারের নানা প্রকল্পে দুর্নীতি-অনিয়ম ও হরিলুটের ঘটনা আড়াল করতে তথ্য অধিকার আইনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। বিভিন্ন তথ্য প্রাপ্তির জন্য স্থানীয় কয়েকজন সাংবাদিক তথ্য অধিকার আইনে আবেদন করে মাসের পর মাস পেরুলেও তথ্য দেননি তিনি। উল্টো জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাধ্যমে সাংবাদিকদের বিভিন্ন হুমকী দেয়াচ্ছেন তিনি। সাংবাদিকদের তথ্য দেয়ার জন্য ময়মনসিংহের জেলা প্রশাসক প্রায় ৩ মাস পূর্বে ইউএনও ফৌজিয়া নাজনীনকে লিখিত নির্দেশ দিলেও সেই নির্দেশও অমান্য করেন তিনি।
বাংলাদেশের সংবিধানে তথ্য প্রাপ্তির অধিকার একটি অবিচ্ছেদ্য অংশ। তাই তথ্য অধিকার আইন ২০০৯ প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ সরকার। কিন্তু ফৌজিয়া নাজনীন একজন সরকারী কর্মকর্তা হয়েও সরকারের সেই আইনকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছেন। ইউএনও’র এমন স্বেচ্ছাচারী আচরণে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে বর্তমানে ক্ষুব্দ প্রতিক্রিয়া বিরাজ করছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এ উপজেলায় যোগদানের পর থেকে নানা অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারী ও বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন। রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ ভবন উধাও, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নামাজখানায় দোকান নির্মাণ, তথ্য দিতে গড়িমসি ও সৌদির দুম্বার মাংস রাতের আঁধারে গোপনে ভাগাভাগির ঘটনায় সম্প্রতি পত্রিকায় সংবাদ প্রকাশ করায় ক্ষুব্দ ইউএনও স্থানীয় দুই সাংবাদিককে ইউএনও’র সরকারি ফেসবুক আইডি থেকে সরিয়ে দেন। কোন তথ্য চেয়ে মোবাইলে ফোন করা হলে সাংবাদিকদের কল কেটে দেন তিনি।
স্থানীয় সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ বলেন- ‘চলতি অর্থবছরে এ উপজেলায় সরকারের কর্মসৃজন প্রকল্পের তালিকা প্রাপ্তির জন্য ২ ফেব্রুয়ারী তথ্য চেয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করি আমি। আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তথ্য না পেয়ে গত এপ্রিল মাসে তারিখে জেলা প্রশাসক বরাবরে এ বিষয়ে আপিল করি। আপিলের বিষয়টি আমলে নিয়ে গত মে মাসের ১০ তারিখে শুনানীর দিন ধার্য্য করেন ময়মনসিংহ জেলা প্রশাসক। শুনানীর দিন আমার বক্তব্য শুনে আপিল মঞ্জুর করে তথ্য দেয়ার জন্য গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফৌজিয়া নাজনীনকে লিখিতভাবে নির্দেশ প্রদান করেন (ডিসি) মোঃ মুস্তাফিজার রহমান। কিন্তু ডিসির নির্দেশের প্রায় ৩ মাস পার হলেও আমাকে তথ্য দেননি ইউএনও ফৌজিয়া নাজনীন।’
তিনি আরও জানান-শুধু তিনি নন আরও কয়েকজন স্থানীয় সাংবাদিক বিভিন্ন প্রকল্পের তথ্য চেয়ে আবেদন করলেও তাঁদেরকে অদ্যবধি পর্যন্ত কোন তথ্য দেননি ইউএনও ফৌজিয়া নাজনীন। ইউএনও’র বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্নভাবে হুমকী প্রদান করাচ্ছেন তিনি।
এ বিষয়ে ইউএনও ফৌজিয়া নাজনীন সাংবাদিকদের জানান- তথ্য দেয়ার বিষয়ে কোন নির্দেশ বা চিঠি আমি পাইনি।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুস্তাফিজার রহমান সাংবাদিকদের জানান- প্রত্যেক সাংবাদিকদের তথ্য অধিকারে তথ্য পাওয়ার বিধান আইনেই রয়েছে। নির্দেশনা দেওয়ার পরেও কেন তথ্য দেওয়া হলো না বিষয়টি খতিয়ে দেখা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)