শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » রাউজানে প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন
প্রথম পাতা » অপরাধ » রাউজানে প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন
শুক্রবার ● ৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক রাউজানের প্রবাসীর বাড়ীতে সিঁদেল চুরির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও জড়িত ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। স্বর্ণালংকার, চোরাই টাকায় ক্রয়কৃত ১টি মোটর সাইকেলসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার ঘটনায় ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে। সূত্র জানা গেছে, রাউজান থানার মামলা নাম্বার-০৯, ১১ জুন, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড। গত (৯-জুন) রাউজানের হলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ ইয়াছিন নগর, ইয়াছিনশাহ সড়কের পাশে আজিজুল হক ভিলার মালিক আব্দুল কাদের এর ঘরে অজ্ঞাতনামা চোর লোহার গেইট ও মূল দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। এসময় আলমিরা, সিন্দুক ও ওয়ারড্রবের তালা ভেঙে নগদ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ৪টি স্বর্ণের গলার হার অনুমান ১২ ভরি, ছোট বড় ১১টি স্বর্ণের চুঁড়ি অনুমান ১২ ভরি, স্বর্ণের চেইন ১৫টি অনুমান ১২ ভরি, ৭০টি স্বর্ণের আংটি অনুমান ১০ ভরি, ২০ জোড়া স্বর্ণের কানের দুল অনুমান ০৬ ভরি, ১টি স্বর্ণের বেসলেট অনুমান ২ ভরি, ২টি স্বর্ণের টিকলি অনুমান ২ ভরি সহ সর্বমোট ৫৫ ভরি স্বর্ণ, হাত ঘড়ি ৭টি, ল্যাপটপ ১টি, বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট ৪টি, ট্যাব ১টি, ক্যামেরা ৩টি, সিসি ক্যামেরা ১টি সহ সর্বমোট ৫৫,৪৩,৫০০/-(পঞ্চান্ন লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকার মালামাল চুরি করে নিয়ে যান। এই ঘটনায় মোঃ আব্দুল কাদের বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে রাউজান থানায় এজাহার দায়ের করিলে মামলাটি রুজু হয়। বর্ণিত চাঞ্চল্যকর সিঁদেল চুরির মামলাটি থানা পুলিশ তদন্তকালীন সময় বাদী মামলার তদন্তকারী কর্মকর্তার উপর অসন্তোষ প্রকাশ করলে পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক মামলার তদন্তের নিমিত্তে বিজ্ঞ আদালতে আবেদন করেন। তৎ প্রেক্ষিতে বিজ্ঞ আদালত পিবিআই চট্টগ্রাম জেলা’কে মামলাটি তদন্তের নির্দেশ দিলে গত (২০ জুলাই) পিবিআইকে। চট্টগ্রাম জেলার এসআই মোঃ কামাল আব্বাস’কে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি এই চাঞ্চল্যকর সিঁদেল চুরির মামলার তদন্তভার গ্রহণ করেন বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন। মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম দিক নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ কামাল আব্বাস এর নেতৃত্বে গত সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম শহরের বায়েজীদ বোস্তামী, হাটহাজারী, মীরসরাই থানা এলাকার বিভিন্ন স্থান হতে ঘটনায় জড়িত আসামী হাতিয়ার মোঃ হেলাল উদ্দিন(৪৩), বেগমগঞ্জের মোঃ সালাউদ্দিন (৩৪), সন্দ্বীপের মোঃ সোহাগ(৩৮) ও হাতিয়ার মোঃ আবুল কাশেম প্রকাশে বাঁচা (৩২)কে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে উক্ত সিঁদেল চুরির ঘটনা শিকার করেন।
জানা যায়, সংঘবদ্ধ চোর চক্রটি দিনের বেলায় মোটরসাইকেল দ্বারা বিভিন্ন বাড়ী রেকি করে এবং রাতের বেলায় সিএনজিযোগে পূর্ব নির্ধারিত বাড়ীতে চুরির কাজ করেন। উক্ত চোর চক্রটি দীর্ঘদিন ধরে হাটহাজারী, রাউজান, ফটিকছড়িসহ জেলার বিভিন্ন অঞ্চলে কৌশলে চুরি করে আসিতেছে। বর্নিত সিঁদেল চুরির মামলাটি পিবিআই তদন্তভার গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, জড়িত আসামীদের গ্রেফতার, টাকা, স্বর্ণালংকার, চোরাই টাকায় ক্রয়কৃত ১টি মোটর সাইকেল সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

রাউজানে কৃষকের তিনটি গরু চুরি

রাউজান :: চট্টগ্রামের রাউজানে এক অসহায় পরিবারের ৩টি গরু চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের নুরা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গরুর মালিক কবির আহম্মদ জানান, আমি ব্রেইন স্টোক করে অসুস্থ অবস্থায় আছি। কোনো রকমে আমার স্ত্রীরসহ গরু গুলো লালনপালন করছি। তিনি আরও জানান প্রতিদিনের মত গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার ভেঙ্গে আমার ৩টি গরু চুরি করে নিয়ে যায়। প্রায় ২ লাখ টাকার ৩টি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি। অন্যদিকে প্রবাসে থাকা ছেলেও কাজ না থাকায় কষ্টের দিন পার করছেন। অসুস্থ হওয়া থানায় অভিযোগ দিতে যেতে পারেনি বলে জানান তিনি। উল্লেখ্য, গত দুই মাস আগেও এ গ্রাম থেকে এক অসহায় কৃষকের ৭টি গরু চুরি হয়।

বিসিএস তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন রাউজানের নৌরীন

রাউজান :: ৪১ তম বিসিএস তথ্য সহকারী পরিচালক (অনুষ্ঠান) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রামের রাউজানের মেয়ে কাজী নৌরীন ইসলাম। বৃহস্পতিবার ৩ আগস্ট ৪১ তম বিসিএস এর ফলাফল প্রকাশ করা হলে তিনি তথ্য ক্যাডারে সহকারী পরিচালক (অনুষ্ঠান) এর মর্যাদা লাভ করেন। কাজী নৌরীন ইসলাম রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কাজী বাড়ি কাজী নুরুল ইসলাম ও কাজী কামরুন নাহার এর কন্যা। শিক্ষা জীবনে চুয়েট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২০১৪-১৫) ব্যাচে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করেন। কাজী নৌরীন ইসলাম জানান, ৪১তম বিসিএসে, বিসিএস তথ্য সহকারী পরিচালক (অনুষ্ঠান) এ সুপারিশপ্রাপ্ত হয়েছি। এটা আমার জীবনের প্রথম বিসিএস। প্রথম বিসিএসেই জেনারেল ক্যাডার পাওয়াতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
আমার সফলতার সবচেয়ে বড় অংশীদার আমার মা। মায়ের অনুপ্রেরণায় আর অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি আজ সাফল্যের শীর্ষে। তার এ সফলতায় পরিবার আত্মীয় স্বজন শিক্ষাজীবনের সহপাঠী ও এলাকাবাসী আনন্দিত।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)