রবিবার ● ২০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আনন্দবাজারের রিপোর্টকে ভারতের অবস্থান হিসাবে বিবেচনা করাটা অতি সরলীকরণ হবে
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আনন্দবাজারের রিপোর্টকে ভারতের অবস্থান হিসাবে বিবেচনা করাটা অতি সরলীকরণ হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদনকে বাংলাদেশ ও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে ভারত সরকারের রাজনৈতিক অবস্থান হিসাবে বিবেচনা করাটা ভুল হতে পারে ; তা হবে নিছক সরলীকরণ। তিনি উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রীক বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ সম্পর্কে মন্তব্যের ক্ষেত্রে ভারতের নীতিনির্ধারকেরা এবার দৃশ্যমানভাবে অনেক সতর্ক ও সাবধানী।বেশ কিছুকাল ধরে তারা বলে আসছেন যে,ভারত বিশেষ কোন দল নয়, বাংলাদেশের জনগণ ও এখানকার রাজনৈতিক দলসমূহের সাথে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। আগামী নির্বাচনসহ গোটা বিষয়কে তারা এবার যৌক্তিকভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবেই বিবেচনা করার কথা বলে আসছে।
বিবৃতিতে তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালে ভারত সরকার যেভাবে আওয়ামী লীগের একতরফা জ্বালিয়াতির নির্বাচনে অপ্রত্যাশিতভাবে সহযোগির ভূমিকা পালন করেছিল এবার তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সেই অবস্থান থেকে সরে আসছে বলে অনুমান করা যায়।তারপরও তারা যদি আরও একবার শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার স্বপক্ষে মার্কিন প্রশাসনের কাছে কোন কুটনৈতিক নোট প্রেরণ করে তা হবে দূর্ভাগ্যজনক ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে ভারতের সরকার ও তাদের জনগণ এবার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, অবাধ,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনসহ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াবে- এটাই কাম্য। ভোটের নিয়মতান্ত্রিক পথে আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বরং সৌহার্দ্য ও সহযোগিতা নতুন মাত্রা পেতে পারে।
তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, জবরদস্তি করে বাংলাদেশে আর একটি একতরফা নির্বাচনী তামাশার চেষ্টা হলে এবং ২০১৪ ও ২০১৮ সালের মত আর একটি ব্যর্থ নির্বাচন বরং একদিকে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে, আর অন্যদিকে জংগীবাদী - মৌলবাদী তৎপরতার জমিন আরও উর্বর করবে।
তিনি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অভিযাত্রায় সকল উন্নয়ন সহযোগিদের এ দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।





বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস