শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবে বিশ্বনাথে শোভাযাত্রা
প্রথম পাতা » প্রধান সংবাদ » শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবে বিশ্বনাথে শোভাযাত্রা
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবে বিশ্বনাথে শোভাযাত্রা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ সেপ্টেম্বর সকালে উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও শোভাযাত্রায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে আর্বিভ‚ত হয়েছিলেন। এরপর তিনি কংস নামের দানবকে ধ্বংস করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে ছিলেন। তিনি আরো বলেন, বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সকল ধর্ম-বর্নের মানুষের উন্নয়ন হয়েছে। শান্তিপূর্ণভাবে সকল শ্রেণী-পেশার নিজেদের ধর্ম পালন করছেন। এজন্যই জন্মাষ্ঠমী মহোৎসবে মানুষের মিলনমেলায় পরিণত হয়।

উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রনজিত ধর রন, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য জ্যোতির্ময় দে মতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, মদনপুর ইসকনের অধ্যক্ষ শ্রীপাদ রসময় নরোত্তম দাস ব্রক্ষচারী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় দেব, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমিত দে, হাবড়া বাজার হরে কৃষ্ণ সংঘের পক্ষে বিভাংশু গুন বিভু, দশঘর ইউনিয়ন জন্মাষ্টমী জন্মাষ্ঠমী পরিষদের পক্ষে নন্দ লাল বৈদ্য, জানাইয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষে বেনু লাল দেব, খাজাঞ্চী ইউনিয়নের পক্ষে সমীর দে ঝুলন, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া বাবুনগরের পক্ষে শংকর চন্দ্র দাস, কালীগঞ্জ কালীবাড়ি মন্দিরের পক্ষে অসক বৈদ্য, কালীবাড়ি ও কালীজুড়ি দূর্গাপূজা কমিটির পক্ষে শিপন আচার্য্য, গৌর সংঘ সমসপুরের পক্ষে নিশি কান্ত পাল, ধীতপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষে শিবু দাশ, হরে কৃষ্ণ নাম হট্ট সংগঠনের (ইসকন) পক্ষে অজিত দেব, কৃপাখালী গ্রামের পক্ষে সুভাষ সরকার, বৈরাগী বাজারের বৃন্দাবন জিউর আখড়ার পক্ষে সুব্রত মালাকার সবুজ।

আলোচনা সভার শুরুতে গীতাপাঠ করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু ও স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ প্রবীর দে।

শোভাযাত্রা শেষে শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। জন্মাষ্ঠমী মহোৎসবে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে যুবলীগের বিশাল আনন্দ মিছিল

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে ‘বিশাল আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের পূর্ণ্যাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ এবং সেই পূর্ণ্যাঙ্গ কমিটিতে বিশ্বনাথের কৃতিসন্তান রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর ‘সহ সভাপতি’ পদে, রেজাউল ইসলাম রেজা ‘সাংগঠনিক সম্পাদক’ পদে, সিতার মিয়া ‘শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক’ পদে, তোফায়েল আহমদ ‘সহ সম্পাদক’ পদে ও আব্দুল কাইয়ুম ‘সহ সম্পাদক’ পদে স্থান পাওয়ায় অভিনন্দন জানিয়ে এ বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার ৬ সেপ্টেম্বর বিকেলে পৌর শহরের প্রবাসী চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি বাসিয়া সেতুতে এসে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাজু আহমদ খান এবং মুজিবুর রহমান মঞ্জুর যৌথ পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর প্যানেল মেয়র রফিক হাসান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা আলী হোসেন, মোহন মিয়া, ফয়ছল আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, সিরাজুল ইসলাম রুকন।

আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন। এসময় তারা জয় বাংলা স্লোগানে মুখরিত করে তুলে পৌর শহর।

বিশ্বনাথে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে বাস-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল রহমান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।

আজ বুধবার ৬ সেপ্টেম্বর বিকলে সাড়ে ৩টায় বিশ্বনাথ বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে।

নিহতের বড় ভাই সাজুর আলী জানান, আমার নিকটাত্মীয় বোন জামাই শেখের গাঁও গ্রামের আবদুর রহিম’র মটরসাইকেল একদিন আগে চেয়ে নিয়ে আসে সাইদুল। ঘটনার দিন সে ওই মটরসাইকেল যোগে সিংগেরকাছ বাজারের উদ্দেশ্যে যাত্রা করে।

বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাথায় গুরুতর জখম হয় পেট ও পায়েও আঘাত পায় সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, ডাক্তার তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডেকিলে কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুর উদ্দিন জানান, নিহত সাইদুল পড়ালেখা ছাড়ার পর তার পিতার সাথে কাজে সহায়তা করতো। তাকে হারিয়ে পুরো পরিবার শোকে পাথর।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)