শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে সাংবাদিক অলিকে হত্যার চেষ্টা
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে সাংবাদিক অলিকে হত্যার চেষ্টা
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে সাংবাদিক অলিকে হত্যার চেষ্টা

ছবি : সংবাদ সংক্রান্ত পানছড়ি প্রতিনিধি :: পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকা পানছড়ি উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান অলিকে হত্যাচেষ্টা করা হয়েছে।

গত সোমবার ৪ সেপ্টেম্বর সকাল পৌনে দশ ঘটিকায় পানছড়ি-লোগাং সড়কের মগপাড়া নামক স্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথা ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়।

মাথায় ১২টি সেলাই নিয়ে বর্তমানে পানছড়ি সদর হাসপাতালে ভর্তি রাশেদুজ্জামান অলি জ্ঞান ফেরার পর মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সকালে জানান, সকাল ৯ টায় তিনি তার অসুস্থ মেয়ের জন্য কবিরাজি ওষুধ আনতে মোটর বাইকে একাই লোগাং বাজারে যান। ওষুধ নিয়ে ফেরার পথে মগপাড়ায় পৌঁছালে সামনে একটি ট্রাকের থেমে থেমে যাচ্ছিল। সরু সড়ক হওয়ায় এবং বিপরীত পাশ থেকে একটি ইজি বাইক আসায় তিনি ওভারপাস করতে পারছিলেন না। ট্রাকটি থেমে থাকায় তিনিও বাইক থামান। একটু পরে তিনি ঘাড়ে প্রচন্ড আঘাত পেয়ে মোটরসাইকেল সহ নিচে পড়ে যান। তারপর আর কিছুই মনে নেই।

সড়কের একপাশে রক্তাক্ত অলিকে দেখতে পেয়ে ওবায়দুল হক আবাদ স্থানীয় এক নেতা ঐ রাস্তায় ভিড় দেখে মুমুর্ষ অবস্থায় পরে থাকা আহত সাংবাদিক অলিকে সিএনজি করে সদর হাসপাতালে নিয়ে আসেন।

উদ্ধারকারী আবাদ জানান,, সিএনজি করে আসার পথে সড়কে তিনি একটা জটলা দেখে গাড়ি থামান। এরপর রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকা ব্যক্তিকে উল্টিয়ে চিনতে পারেন এবং হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তিনি শুনেছেন অটো রিকশার সাথে আহত হয়েছে।

সরজমিনে পানছড়ি হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত সাংবাদিক অলির মাথার পিছনে সেলাই করা, গাড়ে জখম ও ফুলা, মুখের বিভিন্ন অংশ কিছুটা ছোলানো। এছাড়া ওনার আর কোথাও আঘাতের চিহ্ন নেই। হাসপাতালের বাইরেই ছিল তার ব্যবহৃত মোটর সাইকেল। মোটরসাইকেলটি পুরাপুরি অক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায়।

লোকমুখে শোনা যায় সাংবাদিক রাশেদুজ্জামান অলি ইজি বাইকের সাথে সংঘর্ষে আহত হন। আর কাউকে বলতে শোনা যায়, ট্রাকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসব কথা যারাই বলাবলি করছেন তারা কেউই ঘটনার প্রত্যক্ষদর্শী নন। বরং তারা লোক মোখে এসব জেনেছেন। মোটরসাইকেলটির সার্বিক অবস্থা এবং আহত অলির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আপাতত দৃষ্টিতে এটিকে বাইক দুর্ঘটনা বলে বিশ্বাস করছেন না তার শুভাকাঙ্ক্ষী ও নিকট আত্মীয়রা।

ঘটনাস্থলে অক্ষত অবস্থায় পড়ে থাকা তার মোটরসাইকেল, সানগ্লাস ও আরও কিছু কাগজপত্র পাওয়া গেলেও মাথার হেলমেট এবং জনশ্রুতির ইজি বাইকের কোন হদিস পাওয়া যায় নি। এমনকি ইজি বাইকের কোন চালক কিংবা যাত্রীও হাসপাতালে চিকিৎসা নিতে আসে নি।

বিছানায় যন্ত্রণায় কাতর অলি জানান, গতকাল ৩ সেপ্টেম্বর রাত ১২ টা থেকে ১ টা পর্যন্ত অজ্ঞাতে কিছু লোক তার বাড়ির বাহিরের গেইট সজোরে ধাক্কাতে শুরু করে। ভয়ে কেউ তারা বাড়ির বাইরে আসেন নি।

সাংবাদিক রাশেদুজ্জামান অলি ইতিপূর্বেও ২০০৭, ২০১০ ও ২০১৮ সালে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন। এরপরও তিনি সাহসিকতার সাথে সঠিক সংবাদ প্রকাশে অটুট থাকেন। সর্বশেষ খাগড়াছড়িতে আওয়ামী লীগে ও বিএনপি সংঘর্ষের ঘটনায় ব্যক্তিগত শত্রুতার জেরে এলাকায় না থেকেও তাকে মামলার আসামী করা হয়। যদিও রাশেদুজ্জামান অলি কোন প্রকার রাজনীতির সাথে জড়িত নন। সাংবাদিকতার পাশাপাশি তার সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড ও স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে সমাজে তার বিশেষ গ্রহণযোগ্যতা ও পরিচিতি বিদ্যমান।

সাংবাদিক রাশেদুজ্জামান অলির উপর বারবার এমন আক্রমণের ঘটনা ও গতকালের হত্যাচেষ্টাকে বাইক দুর্ঘটনা বলে অপপ্রচার করায় ইতিমধ্যে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)