শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সাথে উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক একরামুল হক, সাংবাদিক মোকলেছুর রহমান, সাংবাদিক গাফ্ফার প্রধান, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি, ভোরের কাগজ প্রতিনিধি শহিদুল ইসলাম আকাশ, মোহনা টিভি প্রতিনিধি সামসুল ইসলাম সামু, এশিয়ান টিভি প্রতিনিধি সুলতান কবির, সাংবাদিক ফরিদুল ইসলাম, আবু সুফিয়ান, মনোয়ার বাবু সহ আরও অনেকে।
শেষে নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন এলাকার নানা ধরনের সমস্যা ও সমাধান সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

উল্লেখ্য, তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা ও বিসিএস ৩৫ তম ব্যাচের কর্মকর্তা। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার ঘোড়াঘাটে যোগদান করেন। এর আগে তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ঘোড়াঘাটে ধানের জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে পালশা এলাকায় ধানের জমি থেকে তাইজুল ইসলাম (৫৫) নামে ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি পালশা শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় উপজেলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার বলাহার নয়াপাড়া এলাকার আলম মিয়ার ছেলে।

স্থানীয় ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ ১৩/১৪ বছর যাবত উপজেলার পালশা গ্রামে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত বুধবার দিবাগত ভোর রাত পর্যন্ত তিনি বাড়িতে অবস্থান করছিলেন। পরে সকাল ৬ টার দিকে বিদ্যালয়ের কিছু দূরে জমির মালিক ধান ক্ষেত দেখতে গেলে লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তি মানসিক রোগী ছিলেন বলে তার আত্মীয় সূত্রে জানা গেছে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মারফত খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)