মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়িতে বিধি বহির্ভূত বাজার চৌধুরী নিয়োগ বাতিলের দাবি
মাইসছড়িতে বিধি বহির্ভূত বাজার চৌধুরী নিয়োগ বাতিলের দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারে নবনিযুক্ত বাজার চৌধুরীর নিয়োগ আদেশ বাতিল ও বাজার ফান্ডের বিধি মোতাবেক অভিজ্ঞ বাজার চৌধুরী নিয়োগের দাবি জানিয়েছেন ব্যাবসায়ীবৃন্দ।
গত ১৭সেপ্টম্বর’২৩ জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে বাজার ব্যাবসায়ীরা গণস্বাক্ষরিত আবেদনের মাধ্যমে এ দাবি জানান।
সরেজমিনে মাইসছড়ি বাজারে গেলে, বাজার ব্যাবসায়ী নুর আলম, রবিউল, পারভেজসহ আরো অনেকে বলেন,
মাইসছড়ি বাজারে একজন বাজার চৌধুরী নিযুক্ত ছিলো। তার বার্ধক্যজনিত কারণে বাজার ফান্ডের সরকারী বিধির তোয়াক্কা না করে বাজার ব্যাবসায়ীদের অগোচরে ২৯/৮/২০২৩ইং রাতের আঁধারে অনভিজ্ঞ, আনারী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ৪নং মাইসছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুলিপাড়ার অব্যাবসায়ী উথিমং মারমা, পিতা-উগ্য মারমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের পছন্দমত বাজার চৌধুরী নিয়োগ দেয়া হয়েছে তা আমরা মানিনা।
তাই আমরা বাজার ব্যাবসায়ীরা মাইসছড়ি বাজারে নবনিযুক্ত পূর্বের অনভিজ্ঞ ব্যাক্তির নিয়োগ বাতিল করে দ্রুত পুনরায় স্বচ্ছ ও অভিজ্ঞ ব্যাক্তিকে নিয়োগ দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের