শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ৪চোরাকারবারিসহ গ্রেপ্তার-৫
খাগড়াছড়িতে ৪চোরাকারবারিসহ গ্রেপ্তার-৫
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে চোর চক্রের ৪ সদস্যকে চুরিকৃত ২সিএনজিসহ গ্রেপ্তার ও বিদেশি সিগারেটসহ ১জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) মধ্য রাতে উপজেলার ফরেনার্স চেকপোস্ট এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ছাগলনাইয়ার গোপাল ইউপির মোঃ রেদোয়ানের ছেলে সালমান হোসেন রেজভী, ফেনীর লেমুয়া ইউপির নুরুল হুদার ছেলে আব্দুল্লাহ আল শামীম, ফরহাদ নগরের খাইয়ারা খুরশিদ মিস্ত্রির বাড়ির নুরে জামাল উদ্দিন দুলালের ছেলে মোঃ মোজাম্মেল হক ও দাগনভূঁইয়ার পূর্ব চন্দ্রপুরার আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল হান্নান রাসেল।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১৭অক্টোবর রাতে মোঃ নুরুল আলম মানিকছড়ি থানায় বাদি হয়ে তার সিএনজি চুরি বিষয়ে এজাহার দায়ের করেন। এ প্রেক্ষিতে জেলার সকল মোবাইল ডিউটি ও গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং পুলিশ চেকপোস্ট পরিচালনা করে মানিকছড়ি ফরেনার্স চেকপোস্ট এলাকা হতে সিএনজিসহ তাদেরকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের চোরাই কাজে ব্যবহৃত অপর এক সিএনজি জব্দ করা হয়। যা গত ৩দিন আগে ফেনী থেকে চুরি করে নিয়ে আসে।
এদিকে, খাগড়াছড়ি বাস টাার্মিনাল এলাকা হতে মোঃ সিদ্দিক(২৩) নামে এক ভারতীয় সিগারেট চোরা কারবারিকে ৭৫কার্টুন বিদেশী সিগারেটসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা বলে ধারনা করছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সিদ্দিক চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার মোঃ আজাহারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তাধর বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামালা রজু করা হয়েছে। বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১