শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ৩৪ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » ৩৪ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩৪ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের অন্যতম ও স্বর্ণপদক প্রাপ্ত সেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৪ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারস্থ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিতব্য ৩৪ তম মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিরসরাই, ছাগলনাইয়া ও ফেনী সদর এই তিন উপজেলার ১৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা, জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরেরনেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় (হাবিলদার বাসা) এই তিনটি পরীক্ষা কেন্দ্রের ৪৫ টি হলরুমে ৯০ জন হল পর্যবেক্ষকের তত্বাবধানে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই সার্কেলের এএসপি মনিরুল ইসলাম, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সংগঠনের উপদেষ্টা সাখাওয়াত উল্ল্যাহ রিপন, সাবেক সভাপতি শেখ সেলিম, সংগঠনের উচ্চ পরিষদের সদস্য কামরুল ইসলাম।

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে ১০ অক্টোবর তারিখে ৩৪ তম মেধাবৃত্তি পরীক্ষার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সংগঠনের সভাপতি আব্দুর রহিম পরীক্ষা নিয়ন্ত্রক, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁঞা কেন্দ্র সচিব, সংগঠনের সাবেক সভাপতি দিলীপ কুমার বনিক আহবায়ক ও সাহিত্য সম্পাদক টিটু নাগ মেধাবৃত্তি পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করে।

সার্বিক সহযোগীতায় ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সভাপতি সালাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শহীদ উল্ল্যাহ, রেজাউল করিম নোমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন কিরন, সাবেক ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী মাসুদ, উচ্চ পরিষদ সদস্য জসিম উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি আশীষ কুমার দাশ, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন, সহসাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রুমন, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, প্রচার সম্পাদক তানভীর হোসেন, অফিস সম্পাদক মৃদুল কুমার দাস, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম তারেক, সামাজিক সম্পাদক রাজিব কৃষ্ণ দে, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল কাদের মিরাজ, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ারুল আজিম মিল্টন, আব্দুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম লাভলু, রিপন কুমার দাশ, সদস্য বাবলু কুমার ঘোষ, মিলন কুমার দে, ইকতেদার, কফিল উদ্দিন, ইব্রাহিম, মেজবাহ, আদিল, আরিফ, আবু আহমদ রিপন, সজল দাস, আজিজুল হক সহ সকল সদস্যবৃন্দ দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, উক্ত সংগঠন ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ১৯৯৯ সালে সংগঠন স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)