শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বিজয়া’র মোড়ক উন্মোচন করলেন খাদ্যমন্ত্রী
প্রথম পাতা » ঢাকা » বিজয়া’র মোড়ক উন্মোচন করলেন খাদ্যমন্ত্রী
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজয়া’র মোড়ক উন্মোচন করলেন খাদ্যমন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, এমপি বিজয়া (শারদ সংকলন-১৪৩০ বঙ্গাব্দ) এর মোড়ক উন্মোচন করেছেন।

আজ ২০ অক্টোবর ২০২৩ (শুক্রবার) মহাষষ্ঠী তিথীর শুরুতে সকাল ৯.০৮ টায় রাজধানীর মিন্টো রোডস্থ মন্ত্রীপাড়ার সরকারী বাসভবনে স্মরণিকাটির মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন বিজয়া’র সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ ও সহযোগী সম্পাদক সুজন কুমার রাজভর।

উল্লেখ্য, বিজয়াতে মূলতঃ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর ক্ষমতায়ন, জীবনমান উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো অগ্রাধিকার পায়। এটি ২০২০ সালে যাত্রা শুরু করে এবছর ৪র্থ বর্ষে পদার্পণ করেছে। এটি সারাদেশের পিছিয়েপড়া (আদিবাসী/ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত, হরিজন, চা শ্রমিক) জনগোষ্ঠীর নবীন-প্রবীন লেখকদের কাঁচা হাতের লেখা প্রকাশের মাধ্যমে ঐসকল জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি, জীবনধারা, সংকট ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে ইতিমধ্যেই সমধিক গ্রহনযোগ্যতা অর্জন করেছে।

মোড়ক উন্মোচনকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নকল্পে বর্তমান সরকার সর্বোচ্চ অবদান রেখে চলেছে। তাদের অগ্রগতির জন্য স্ব-স্ব সম্প্রদায়ের মধ্য থেকেও আগ্রহী হয়ে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে শিপন রবিদাসের ভূমিকা প্রসংশনীয়। আমি বিজয়া’র সার্বিক সফলতা কামনা করছি।”

বিজয়া’র সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ বলেন, “অগ্রগতির ধারাবাহিকতায় আগামীতে আমরা আরও সমৃদ্ধ হবো। যাদের কথা তেমনটা মূলধারার গণমাধ্যমে আসে না, তাদেরকে সামনে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। এর মধ্য দিয়েই তাদের প্রতি চলমান নেতিবাচক ধারণা, বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।”





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)