শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জনদুর্ভোগ » সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
প্রথম পাতা » জনদুর্ভোগ » সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি

ছবি : সংবাদ সংক্রান্ত ৬৬টি জাতীয় মহাসড়কের ৩২; ১২১টি আঞ্চলিক মহাসড়কের ৭২; ৬৩৩ টি জেলা সড়কের ৩৭৭ এবং ৫২৪ টি উপজেলা সড়কের ৪২২ টি সংস্কারের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। ২১ অক্টোবর সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা প্রেরিত বিশেষ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়- পৃথক বাইক লেন না থাকায় ৬৬ টি জাতীয় মহাসড়ক এবং ১২১ টি আঞ্চলিক মহাসড়কসহ দেশের প্রায় ১৭ টি গুরুত্বপূর্ণ সেতুতে দুর্ঘটনার পাশাপাশি, আহত এবং নিহতর সংখ্যা বাড়ছে। ২২ টি জাতীয় দৈনিক, ৩৪ টি নিউজ পোর্টাল, ২৪ টি টিভি-চ্যানেল এবং সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়ার তত্বাবধায়নে গবেষণা সেল আরো জানায়, জাতীয় মহাসড়কের সর্বমোট দৈর্ঘ্যঃ- ৩৯০৬.০৩ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়কের সর্বমোট দৈর্ঘ্যঃ- ৪৪৮২.৫৪০ কিলোমিটার, জেলা সড়কের সর্বমোট দৈর্ঘ্যঃ- ১৩২০৬.৯২৩ কিলোমিটার এবং উপজেলা পর্যায়ের সড়কের সর্বমোট দৈর্ঘ্য ১০০০৮.০৫০। মোট ৩১৬০৩.৫৪ কিলোমিটারের ১৭২২২.২৫ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে।

এছাড়াও টাঙ্গাইলের ৪ টি, চাঁদপুরে ৩, মুন্সিগঞ্জে ৫, রাজশাহীতে ১৩, বরিশালে ৭, জামালপুরে ৫, দিনাজপুরে ৮, কুষ্টিয়া ৪, ঝালকাঠি ৩, পিরোজপুর ৪, বরগুনা ৩, মাদারীপুরে ১, ব্রাক্ষ্মণবাড়িয়ায় ৫, নরসিংদীতে ৩, ঝিনাইদহে ৫, লালমনিরহাটে ৬, সাতক্ষীরায় ২, রাজবাড়িতে ৩, বাগেরহাটে ২, নেত্রকোণায় ৪, সিরাজগঞ্জে ৩, পঞ্চগড়ে ২, নওগাঁয় ৩, নাটোরে ১, কুমিল্লায় ১, ময়মনসিংহে ২, রংপুরে ২, সিলেটে ২, চট্টগ্রামে ৪ এবং খুলনায় ৪ টিসহ মোট ১১২ টি সড়কহীন-ত্রুটপূর্ণ সেতু নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করছে আর সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে চলছে। খোদ রাজধানী ঢাকায় সংস্কারের অভাবে ৮২ টি সড়কে মানুষ অহরহ দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে মালিবাগ-রাজারবাগ, হাতিরঝিলের মধুবাগ অংশ, বনশ্রী-রামপুরা-স্টাফ কোয়ার্টার, বাসাবো-নন্দীপাড়া, এয়ারপোর্ট-দক্ষিণখান, বিরুলিয়া-বাগ্মীবাড়ি, মিরপুর মাজার-গুদারাঘাট, কামরাঙ্গিরচর- সেকশন, হাজারীবাগ-নিউমার্কেট, বউবাজার-রামপুরা, কাকলী-মিরপুর, সেগুনবাগিচা- প্রেসক্লাব, মীরবাগ-মালিবাগ, রাজারবাগ- বৌদ্ধ মন্দির, শান্তিবাগ-শান্তিনগর, শেখের জায়গা-মানিকনগর, লোহারপুল-যাত্রাবাড়ি, শ্যামপুর- পোস্তগোলা, কারওয়ানবাজার-ট্রাকস্ট্যান্ড, ধোলাইখাল, সোওয়ারীঘাট, চকবাজার, লালবাগ, আজিমপুর, নবাবপুর, বংশাল, খিলগাঁও, কাজলার পাড়, বাড্ডা, ভাটারা, খিলক্ষেত, মান্ডায় সড়কগুলো সংস্কার ও দখলমুক্ত না করার কারণে রাজধানীতে সড়ক দুর্ঘটনার ৪২% ভাগেরও বেশি ঘটছে।

এমতবস্থায় সেভ দ্য রোড-এর পক্ষ থেকে সুপারিশ করছে সেভ দ্য রোড- ১. সকল সড়ককে সংস্কার করতে হবে ২. দখলমুক্ত করতে হবে ৩. সড়ক-মহাসড়কে পৃথক বাইক লেন বাস্তবায়ন করতে হবে ৪. সড়ক না থাকা স্বত্বেও নির্মিত সেতুগুলো তদন্ত করে অনতিবিলম্বে দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দেয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হোক। ৫. দুর্ঘটনামুক্ত পথের জন্য ৩-৫ কিলোমিটার অন্তর পুলিশ বুথ ও সিসি ক্যামেরা স্থাপন করা হোক।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)