শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ জুন ২০২৩
প্রথম পাতা » জনদুর্ভোগ » ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
প্রথম পাতা » জনদুর্ভোগ » ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
বুধবার ● ২১ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: সড়ক যদি হয় খানাখন্দে ভরা আর সংস্কারহীন তাহলে সেখানকার মানুষের দূর্ভোগ থাকবে এটাই স্বাভাবিক। দিনাজপুরের ঘোড়াঘাট-হাকিমপুর হিলি সড়কে উপজেলার ওসমানপুর থেকে ডুগডুগিহাটের শেষ সীমানা পর্যন্ত ঘুরে দেখা মেলে এমনই চিত্র।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ওসমানপুর বাজার থেকে ডুগডুগীহাট বাজার পর্যন্ত ৯ কিলোমিটার পাকা সড়কের মধ্যে প্রায় সব জায়গায় খানাখন্দে ভরা ও ভেঙ্গে গুঁড়া গুঁড়া অবস্থা। সড়কের পিচ উঠে ইট, সুরকি এবং খোয়াগুলো সরে গেছে। কিছু কিছু জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দেখলে বুঝার উপায় নেই এটা পাকা নাকি কাঁচা সড়ক।
উপজেলার ওসমানপুরে উপজেলা পরিষদের সামনে থেকে রাস্তার ভাঙ্গন শুরু। এরপর একটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বহুদিন হতে অল্প বৃষ্টিতেই জলের নিচে তলিয়ে যায়। সেখানে ইট জোরাতালি দিয়ে উঁচু করে টেমপোরারি হেয়ারিং বন্ড করা হয়েছে। কিন্তু তাতে আরও দূর্ভোগ বেড়েছে। এরপর বাজারের আর একটু সামনে এগুলেই তেতুলতলা হিলি বাসস্ট্যান্ড। সেখানেও বড় বড় দুটি গর্তের সৃষ্টি হয়েছে। যেখানে সব সময় জল জমে থাকে। যেখানে রিকশা বা অটোরিকশা জাতীয় ছোট গাড়িগুলো মোচড় খেয়ে প্রায়ই রিকশার রিং বেঁকে যায়, শিক ছিঁড়ে যায় বা কখনো কখনো অটোরিকশা উল্টে ঘটে চলেছে ছোট খাটো দুর্ঘটনা।
উপজেলার ওসমানপুর বাজার থেকে সূরা মসজিদের দুরত্ব ৩ কিলোমিটার। এটুকু রাস্তা যেতে চোখে পড়বে ৩টি হেয়ারিং বন্ড সহ প্রায় ১০টি বড় গর্ত এবং ছোট ছোট অসংখ্য গর্ত। সুরা মসজিদ থেকে বলাহার বাজারের দুরত্ব প্রায় ৩ কিলোমিটার। এই রাস্তাটুকু যেতে চোখে পরবে প্রায় ১৫টি বড় গর্ত এবং বেশিরভাগ জায়গায় রাস্তার পিচ থেকে শুরু করে নিচের ইট সুরকি উঠে গিয়ে কাচা সড়কে পরিনত হয়ে গেছে। বলাহার বাজার থেকে ডুগডুগি হাট বাজারের দুরত্ব ৩/৪ কিলোমিটার। এ রাস্তাটুকু যেতে চোখে পরবে ৫ টি হেয়ারিং বন্ড সহ ৮/৯টি বড় বড় গর্ত ও অসংখ্য ছোট ছোট গর্ত। এর ফলে সড়কটি বিশেষ করে রোগী, বৃদ্ধ, শিশু ও গর্ভবতী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, গত ৪/৫ বছর পূর্বে থেকে এ অবস্থা বিরাজ করছে। সড়কটি সংস্কারের কোন উদ্যোগ লক্ষ্য করা যায় না। অল্প বৃষ্টি হলেই সড়কের মধ্যে ছোট খাটো ডোবার মত মনে হয়। স্কুলের ছাত্র ছাত্রীদেরকে ওই পথ দিয়ে যাতায়াতের সময় মোটরসাইকেল বা যানবাহন থেকে ছিটকে আসা কাদা পানিতে নাজেহাল হতে হয়। উঁচু হেয়ারিং বন্ডগুলোতে গাড়ি উঠানামার সময় মোচড় খায়। সরেজমিন পরিদর্শনে গেলে এসব দৃশ্য নজরে পড়ে।

এ বিষয়ে বেশ কয়েকজন সিএনজি ও অটো চালকের সাথে কথা হলে তারা বলেন, এ সড়কে যাতায়াতের সময় শরীরে এত ঝাঁকি লাগে যে শরীর ব্যথা হয়ে যায়। বুকের হাড় পর্যন্ত নড়ে যায়। কয়দিন পর পর গাড়ি ঠিক করতেই ২/৩ হাজার টাকা করে লাগে। উপজেলার ওসমানপুর, পাটশাও, সুরা মসজিদ, বলাহার বাজার সহ ডুগডুগি বাজারে অসংখ্য মানুষের সাথে কথা হলে তারা একটিই কথা বলেন, আজ ৪/৫ বছর ধরে রাস্তাটা ভাঙ্গাচোরা অবস্থায় রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করেনি।

অপরদিকে ঘোড়াঘাট থেকে হিলি পর্যন্ত রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পক্ষ থেকে ইতো মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও এখন পর্যন্ত কাজ শুরু করতে পারেনি। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। উপজেলার সিংহভাগ মানুষ জনদুর্ভোগ লাঘবে সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান।

ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী প্রভু জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার ওসমানপুর সার্বজনীন দুর্গা মন্দিরে প্রভু জগন্নাথের রথযাত্রার রশি স্পর্শের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ গোপাল সরকার, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার, ওসমানপুর সার্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরকার প্রমুখ। পরে মন্দির প্রাঙ্গন রথযাত্রা থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোড়াঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুধীর মন্ডল এর বাড়ির মন্দিরে রাখা হয়। এ রথযাত্রায় উপজেলা সহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের হাজার হাজার নারী-পুরুষ পাপ মোচনের জন্য তাদের বিশ্বাস মতে প্রভু জগন্নাথের রশি স্পর্শ করেন। আগামী ২৮ জুন পুনরায় উল্টো রথযাত্রা বের হবে।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন, মানবদেহ জগন্নাথের রথ ২০৬ টি কাঠ দিয়ে তৈরি যা নরদেহের ২০৬ টি হাড়ের অনুরুপ। রথের রশি হলো মন বুদ্ধি রথের স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীর কে চালিত করেন। মানুষের ইচ্ছায় কিছুই হয় না, সব ঈশ্বরের ইচ্ছায় হয়ে থাকে।





জনদুর্ভোগ এর আরও খবর

রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)