শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ
ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার বিকালে পাহাড়তলী চৌমুহনী বাজারে গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী ইউনিয়ন শাখার আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের গাঁজাবাসীকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয় রাজপথ। সবাই আহব্বান জানান যুদ্ধ নয় সারাবিশ্বে আমরা শান্তি চাই। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় আল্লামা সৈয়দ ফজল আকবরের সভাপতিত্বে ও মোহাম্মদ হানিফ চৌধুরী সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মো: রোকন উদ্দিন, আলহাজ্ব আবু বক্কর সওদাগর, অধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা ইলিয়াছ নূরী, আওয়ামীলীগ নেতা নরুন নবী, দোস্ত মোহাম্মদ খান, মোহাম্মদ হানিফ, রেজাউল করিম আলকাদেরী, তরুণ ইসলামী বক্তা সাইফুল ইসলাম নেজামী, জাহেদুল হক, আবদুল মাবুদ খান, হাজী মমতাজ মিয়া, আব্দুর রহমান সাহেদ, আমিরুল ইসলাম রকি, কামাল উদ্দিনসহ অংশগ্রহণ করেন বিভিন্ন সুন্নী জনতারা।





রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ