শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাহানশা
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাহানশা
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাহানশা

ছবি : সংবাদ সংক্রান্ত মোহাম্মদ সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুর-৬। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। সেই সাথে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনাও রয়েছে লক্ষ্য করার মতো। নেতাকর্মীরা ছাড়াও বেশির ভাগ মানুষদের দাবী স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ঘোড়াঘাট উপজেলা থেকে এ আসনে কাউকে নৌকার মনোনয়ন দেওয়া হয়নি। এবারের নির্বাচনে ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশাকে এমপি হিসেবে দেখতে চান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুর রাফে খন্দকার সাহানশা ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ছাত্রলীগের রাজনীতির পরবর্তীতে ১৯৮৯ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঘোড়াঘাট উপজেলার শাখার সাধারণ-সম্পাদক নির্বাচিত হন। ৬ বছর সাধারণ-সম্পাদক থাকার পর ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন। তারপর থেকে ২০০৩ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত অনুষ্ঠিত ২টি কাউন্সিলের মাধ্যমে টানা ১৮ বৎসর উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০২২ সালের ৮ই মার্চ অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। তিনি ঘোড়াঘাট উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র রানীগঞ্জ বাজার এলাকার দক্ষিণ দেবীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মৃত আব্দুর রহিম খন্দকার বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে কথা হলে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা যদি দিনাজপুর-৬ আসনে আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দেন ইনশাআল্লাহ্ আমি বিজয়ী হব। আমি আওয়ামী লীগের রাজনীতিতে দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ত্যাগী নেতা কর্মীদের যোগ্য সন্মান সহ ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে সকল উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আজীবন জনগণের পাশে থাকতে চাই। এছাড়াও আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে নিজেকে বিলিয়ে দিতে সব সময় প্রস্তুত আছি।

ঘোড়াঘাট সাহিত্য পরিষদের মাসিক সভা ও সংবর্ধনা

ঘোড়াঘাট :: দিনাজপুরে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের মাসিক সভা ও এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম সভাকক্ষে এ মাসিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান রেবিকা মতিন চৌধুরীর কবিতা পাঠ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৩ জন সদস্য দিনাজপুর জেলা পর্যায় শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান আলতাফ হোসেন সরকার, জেলা পর্যায় শ্রেষ্ঠ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি কলেজ প্রভাষক আব্দুল লতিফকে শুভেচ্ছা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সদস্য আরিফুজ্জামান রানা, লায়ন রুহুল আমিন, কবি মাসুদ রানা ও কবি মোকছেদ আলী সহ বিভিন্ন পর্যায়ের কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)