শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ

ছবি : সংবাদ সংক্রান্ত এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল-হোগলপাতি সংযোগ খালের দুই গ্রামের জনগুরুত্বপূর্ণ কালভার্টটি মেরামতের অভাবে পরিণত হয়েছে মরনফাঁদে। বছরের পর বছর ভাঙ্গা কালভার্টটি পার হয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের। কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করেও হয়নি একটি নতুন কালভার্ট। স্থানীয়দের দাবি নতুন কালভার্ট নির্মাণের।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হোগলপাতি ভাষান্দল সংযোগ খালের কালভার্টটি দীর্ঘ ৫ বছর ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। কালভার্ডের দু’পাড়ে মাটি না থাকায় খানা খন্দে পরিনত হয়েছে। জোয়ার এলেই পানিতে ডুবে যায় কালভার্ট তখন গ্রামবাসীদের পার হতে হয় নৌকায়। ২ গ্রামের প্রায় ৬ হাজার মানুষের এখন ভোগান্তি চরমে।
এ ভাঙ্গা কালভার্ট পেরিয়ে জনসাধারণ যাতায়াত করছেন উপজেলা শহরসহ সীমান্তবর্তী বারইখালী ইউনিয়ন সহ প্রত্যন্ত গ্রামে। শত শত শিক্ষার্থীরা বিদ্যালয় যেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। শিশু শিক্ষার্থী ও বৃদ্ধ পথচারিরা এ কালভার্ট পার হতে গিয়ে ইতোমধ্যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। কালভার্টটির দুই প্রান্তে রয়েছে হোগলপাতি বালিকা বিদ্যালয়, হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়, , এইচ ভিএস হাজি নুরউদ্দিন দাখিল মাদ্রাসা, আবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি হাফিজিয়া মাদ্রাসা, তিনটি মসজিদ, তেঁতুলবাড়িয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন,আতাহার আলী, মনসুর আহমেদ, নাসির উদ্দিন, সরোয়ার হোসেন বলেন, ইউপি নির্বাচনে জনপ্রতিনিধির পরিবর্তন হলেও ভাঙ্গা কালভার্টের হয়না পরিবর্তন। দীর্ঘ ৫ বছর ধরে এরকম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।

শিশু শিক্ষার্থী তামান্না আক্তার, চাঁদনী আক্তার, রুবেল শিকদার, বলেন ভাঙ্গা কালভার্ট পার হয়ে আমাদের স্কুলে আসতে খুবই কষ্ট হয়। জোয়ারের সময় নৌকায় পার হতে হয়। অনেক সময় মা-বাবারা এসে পার করিয়ে দেয়। আমাদের নতুন ব্রীজ কবে হবে ?

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম লিটন বলেন, হোগলপাতি-ভাষান্দল সংযোগ খালের ওপর ভাঙ্গা কালভার্টের বিষয়ে ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের মাসিক সভায় একাধিকবার তোলা হয়েছে। পরিষদ থেকে বরাদ্দ পেলে সংস্কার করা হবে।
নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, হোগলপাতি সংযোগ খালের কালভার্টের বিষয়ে তিনি অবহিত রয়েছেন। দুটি ইউনিয়নের সিমান্তবর্তী হওয়ায় সাময়িক এ সমস্যা হচ্ছে। পরিষদের বরাদ্দ থেকে কালভার্টর্টি পুনঃনির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে, এডিপির বরাদ্দ থেকে কালভার্টটি পুনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি দপ্তরে আবেদন করা হয়েছে।

এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের ভাঙ্গা কালভার্ট থেকে জনসাধারণ চলাচলে দুর্ভোগের কথা শুনেছেন। আপাতত বরাদ্দ না থাকায় চেয়ারম্যানকে পরিষদের বরাদ্দ থেকে সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তীতে বরাদ্দ আসলে কালভার্টটি পুনঃনির্মাণ করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)