বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বালুতে তার পায়ের ছাপ-রাহুল রাজ
বালুতে তার পায়ের ছাপ-রাহুল রাজ
নীল নীলিমার ছায়
জলের নূপুর তার পায়।
দূরন্ত বাতাসে উড়ন্ত চুল।
পড়ন্ত বিকেলে দিগন্ত পরে
ফুটন্ত এক জলপরি।
নীল জলের কোল ধরে
বালুতে তার পায়ের ছাপ।
নিঃস্ব পাপমুখে
অভিমানের অনুতাপ।
চোখে ভেসে শোকে ভরা
না বলা সব কথা
শূন্যতায় পূণ্যতা পায়
মনের ভিতর নীরবতা।
অবুঝ ঠোঁট অকপটে
বলতে চায় বারেবারে-
মনের মানুষ আনমনে
কাছে আসুক-
ভালোবাসুক-
খুব যতনে-খুব গোপনে।





১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ