শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে পরিক্ষামূলক কমলা চাষে সফল জাহাঙ্গীর
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে পরিক্ষামূলক কমলা চাষে সফল জাহাঙ্গীর
বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে পরিক্ষামূলক কমলা চাষে সফল জাহাঙ্গীর

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বিসমিল্লাহ নার্সারীতে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা উৎপাদনের পাশাপাশি দার্জিলিং, ম্যান্ডারিং, চায়না এবং ছাতকী জাতের কমলা পরিক্ষামূলক চাষে সফলতা পেয়েছেন জাহাঙ্গীর আলম।

২০০১ সালে মাত্র ৩৩ শতক জমি নিয়ে ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় নার্সারী গড়ে তোলেন জাহাঙ্গীর আলম। গত কয়েক বছরে নার্সারীর পরিধি বেড়ে বিস্তার লাভ করে ৪ একর জমিতে। বর্তমানে নার্সারীতে বাহারি জাতের দেশী-বিদেশী ফলজ, ফুল, মসলা ও ঔষধী গাছ রয়েছে।

২০২০ সালের জুন মাসে জাহাঙ্গীর তার নার্সারীর মধ্যে ১ একর জমিতে পরিক্ষামুলক ভাবে বিভিন্ন জাতের কমলার চাষ করেন। কমলা চাষের শুরুতে নানা শঙ্কা থাকলেও এখন তিনি সফলতার পথে। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙ্গের কমলা। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে কমলার বাগান দেখতের আসছেন নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ। কমলা বিক্রি করে এ বছর খরচ বাদে ২ লক্ষ ৫০ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও তিনি কমলার চারা ১০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বাগান থেকে বিক্রি করছেন।

কমলার বাগান দেখতে আসা দর্শনার্থী মো. রুহুল আমিন বলেন, এ রকম কমলার বাগান আগে কখনো দেখিনি। প্রতিটি গাছই কমলায় পরিপূর্ণ। কমলা ছিড়ে খেয়ে দেখেছি অনেক মিষ্টি। যার কারণে আমি নিজেও বাগান লাগানোর কথা ভাবছি।

নার্সারী মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, ৩ বছর আগে আমার নার্সারীর ১ একর জমিতে পরীক্ষামুলক কমলা চাষ করি। বর্তমানে বাগানে পরিপূর্ণভাবে কমলা ধরেছে, সুস্বাদু হওয়ায় এ কমলার অনেক চাহিদা। আমি বাগান থেকেই ৩২০ টাকা দরে কমলা বিক্রি করছি।

উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান জানান, কমলা চাষের জন্য ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ গ্রীষ্মকালে কমলা ক্ষেতে ছাঁউনি দিয়ে ছায়ার ব্যবস্থা করলে ভালো হয়। এছাড়া পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। গাছ প্রতি পটাশ ১২০ গ্রাম ও বোরণ ২০ গ্রাম প্রয়োগ করতে হবে এবং গাছের গোড়ার দিকে অ-প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরামর্শ প্রদান করেন তিনি। ঘোড়াঘাটে কমলা চাষ বাড়াতে নানা পরার্মশ ও চাষে উদ্বুদ্ধ করছে উপজেলা কৃষি বিভাগ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)