শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরার নেতৃত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, সদস্য এএমডি রাকিবুল আলম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিপুল হাসান, সদস্য টিপু সুলতান, সোহাগী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন আব্দুল্লাহ, বিএনপি নেতা সিরাজ, সেলিম প্রমুখ।
আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা জানান, ৭ জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এঁড়িয়ে চলুন। রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তদের মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন। এবং ৭ জানুয়ারির নির্বাচন ভোট কেন্দ্রে না যাওয়ার জনগণের প্রতি আহ্বান জানান।

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে লাঙ্গল প্রতীক প্রার্থী ফখরুল ইমামের মতবিনিময়

ঈশ্বরগঞ্জ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম। বুধবার দুপুরে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ বাসভবনে তিনি ওই মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, আমি তিনবার এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষায় ব্যাপক উন্নয়ন করেছি। সেই সাথে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ইকোনমিক জোন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সব সময় উন্নয়নকে প্রাধান্য দিয়েছি। গত দশ বছর এই আসনের মানুষের জন্য কাজ করেছি। এখন নির্বাচনের সময় এসেছে তাই অনেকেই আমাকে নিয়ে নানা সমালোচনা করছে। জানি তারা আরও সমালোচনা করবে। কিন্তু তাদের নিয়ে আমি কোনদিন কোন মন্তব্য করি নাই। তাই তাদের এসব কথায় জনগণ কান দিবে না বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছি, আশা করি এই আসনের জনসাধারণ আমার কাজের মূল্যায়ন করে আবারও আমাকেই নির্বাচিত করবে ইনশাআল্লাহ।
এছাড়াও তিনি জাতীয় পার্টির শাসন আমলে দেশের উন্নয়ন ও বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশিদার হিসেবে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ উপজেলা কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।





ময়মনসিংহ এর আরও খবর

নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)