শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালী ঘোষ এর ১৭তম প্রয়াণ দিবসে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন
প্রথম পাতা » চট্টগ্রাম » আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালী ঘোষ এর ১৭তম প্রয়াণ দিবসে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন
সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালী ঘোষ এর ১৭তম প্রয়াণ দিবসে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন

--- বোয়ালখালী (চট্টগ্রাম) :: বোয়ালখালীতে একুশে পদক প্রাপ্ত আঞ্চলিক গানের সুর সম্রাজ্ঞী ও কিংবদন্তি সংগীত শিল্পী শেফালী ঘোষ এর ১৭তম মহান প্রয়াণ দিবস উপলক্ষে বোয়ালখালীর কানুনগোপাড়ায় নিজ গ্রামে তাঁর সমাধীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ উপলক্ষে ৩১শে ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় ২০০১ সালে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের বিখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত “লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান” বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র পক্ষ থেকে তাঁর সমাধিপিঠে এক মিনিট নীরবতা পালন পুষ্পমাল্য অর্পণ ও তাঁর জীবন, কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস এর সঞ্চালনায় শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারুর সভাপতিত্বে শিল্পীর কর্ম নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন শিক্ষক প্রদুল কান্তি দে, কানুনগোপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান সুব্রত বিশ্বাস সিকিম, নন্দদুলাল চৌধুরী, পুলক বড়ুয়া, অনন্যা চৌধুরী, অনিরুদ্ধ চৌধুরী, উস্মি চৌধুরী, উর্মী চৌধুরী, শেফালী ঘোষের বড় ভাইয়ের সহধর্মিনী নমিতা ঘোষ ও রিটা ঘোষ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন শেফালী ঘোষ জাতির সম্পদ। এই সম্পদকে সঠিক ভাবে মূল্যায়ন ও পরিচর্যা করতে হবে, তবেই জাতি ও দেশ সমৃদ্ধ হবে।
তিনি জীবদ্দশায় দু হাজারেরও বেশি গান পরিবেশন করেন এবং তার গাওয়া দুইশোটির অধিক ক্যাসেট বের হয়। আমরা বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী প্রশাসনের কাছে জোর দাবি জানাই বোয়ালখালীতে তাঁর নামে একটা সড়ক নামকরণ করা হোক। এবং তাঁর বাস্তুভিটায় একটি জাদুঘর নির্মাণ হোক।





আর্কাইভ