বুধবার ● ৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জরিমানা
মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ২ জানুয়ারি দুপুরে উপজেলার সাপমারা এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মানিকছড়ির বিভিন্ন স্থানে সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে পাহাড় কাটার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, মানিকছড়ি উপজেলা প্রশাসনের সহকরি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত মো. ইমান হোসেনের নিকট হতে ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
সহকরি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন জানান, অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে মানিকছড়ি উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা