শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্বামী-স্ত্রী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্বামী-স্ত্রী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বামী-স্ত্রী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ

--- এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: ইসলামের সুমহান আদর্শে অনুপ্রানিত হয়ে হিন্দুধর্ম ত্যাগ করে একমাত্র শিশু সন্তানকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছেন স্বামী-স্ত্রী। আলোচিত এ ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা পল্লীর আমুরবুনিয়া গ্রামের হিন্দু পাড়ায়।
নওমুসলিম যুবক পদ্ম নাথ বিশ্বাস ওই গ্রামের সৈলেন বিশ্বাসের একমাত্র ছেলে এবং তার স্ত্রী বৃষ্টি রায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমুলা শিয়ালকাঠী গ্রামের সুমন রায়ের মেয়ে।প্রায় ৩ বছর পূর্ তাদের বিয়ে হয়।এ দম্পতির ১৮ মাস বয়সী একটি মেয়ে সন্তান রযেছে। ইসলামের কালিমা গ্রহন করে মুসলিম হওয়ার পরে নওমুসলিম যুবক পূর্ব নাম পরিবর্তন করে সারা বিশ্বের প্রথম মুসলিম ও মহানবী(সা.) এর প্রধান সাহবীর নাম অনুস্মরণে পূর্বের নাম পরিবর্তন করে পদ্ম নাথ বিশ্বাস থেকে হয়ে গেলেন আবু বকর ওরফে সবুজ। আর তার স্ত্রীও পূর্ব নাম পরিবর্তন করে মহানবী(সা.) মায়ের নাম অনুস্মরণে পূর্বের নাম পরিবর্তন করে বৃষ্টি রায় থেকে হয়ে গেলেন আমিনা। আর শিশু সন্তানের পূর্ব নাম পৃথা পরিবর্তন করে নাম রেখেছেন মহানবী(সা.)আদরের দুলাড়ীর নাম অনুসারে ফাতেমা বেগম।এদিকে ইসলাম ধর্ম গ্রহনের কারণে বুধবার রাতে ইসলামের বিধান অনুযায়ি তাদের মধ্যে আবার নতুন বিয়ে সম্পন্ন হয়।

বুধবার ১৭ জানুয়ারি বিকেলে সরজমিনে নিশানবাড়িয়া ইউনিয়নের ওই গ্রামে নওমুসলিমের বাবা শৈলেন বিশ্বাসের বসত বাড়িতে গেলে দেখা যায় ভিন্ন চিত্র। এলাকার হিন্দু – মুসলিম নরী শিশু ও পুরুষ দলে দলে ওই বারিতে জড় হয়েছে নওমুসলিম দম্পতিকে এক নজর দেখার জন্য।
এ প্রতিবেদকে সাথে কথা হয় নওমুসলিম দম্পতি পূর্ব নাম পদ্যনাথ বিশ্বাস ও বৃষ্টি বিশ্বাসের সঙ্গে অর্থাৎ আবু বকর সবুজ তার স্ত্রী আমেনা বেগম ও তার মা রেক্সোনার(হিন্দু) সঙ্গে।

নও মুসলিম আবু বকর জানায়, গত ১৪ জানুয়ারি সে খুলনা নেটারী পাবলিকের মাধ্যমে এ্যাফিডেভিট করে আইনগতভাবে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তিনি সম্পূর্ণ স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, কারো প্ররোচনা বা চাপ ছাড়াই নিজ ইচ্ছায় স্বাধীনভাবে ইসলাম গ্রহন করে মুসলিম হয়েছেন।

ইসলাম গ্রহনের কারণ সম্পর্কে আবু বকর জানায়, ইসলামের সব নিয়ম কানুন আমার ভালো লাগে, বিশেষ করে মুসলমানদের আচার- আচরণ কৃষ্টি কালচার ভালো লাগে এ ছাড়াও ইসলামিক বই-পুস্তক পাঠ করে এবং ইউটুবে ইসলামি ওয়াজ নসিহত বিশেষ করে মিজানুর রহমান আজহারীর আলোচনা শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহনে আগ্রহী হন। প্রায় বছর খানিক ধরে তিনি ইসলাম গ্রহনের বিষয়টি নিয়ে চিন্তা- ভাবনা করে আসছিলেন। অবশেষে স্থানীয় এক ইমামের কাছে গিয়ে কালিমা পাঠ করে ইসলাম গ্রহন করে মুসলিম হয়ে যান।
তার স্ত্রীর (পূর্ব নাম বৃষ্টি) ইসলাম গ্রহনের বিষয় জানতে চাইলে আবু বকর বলেন, দীর্ঘ দিন ধরে এসব বিষয় নিয়ে তার সাথে আমার কথা হতো, আমি ইসলাম গ্রহনের পরপরই তাকে মুসলিম হওয়ার জন্য দাওয়াত দিলে প্রথমে সে একটু ইতস্ত হলেও পরবর্তীতে সে ইসলাম গ্রহনে আগ্রহী হলে স্থানীয় আলেমের কাছে কালিমা পাঠ করে ইমান গ্রহন করে এবং ১৬ জানুয়ারি বাগেরহাট নেটারী পাবলিকে এ্যাফিডেভিট করে আইনীভাবে ইসলাম গ্রহন করেন।

ইসলাম গ্রহনকারী নও মুসলিমা আমেনা বেগম জানায়, স্বামী ইসলাম গ্রহন করে আমাকে ইসলামের দাওয়াত দেয়। প্রথম প্রথম একটু কেমন কেমন লাগলেও পরে ইসলাম গ্রহনে রাজি হয়ে যাই। রাজি হতে স্বামি জোড় করেছে কিনা? এমন প্রশ্নের জবাবে আমেনা বেগম জানায়, না কোন জোর জবর দস্তিতে নয়, মুসলমানদের সকল কাজ-বাজ ভালো লাগায় সম্পূর্ণ নিজ ইচ্ছায় স্বাধীনভাবে ইসলাম গ্রহন করেছি। বাকি জীবনটা ইসলামে সুমহান আদর্শ অনুসরণে কাটিয়ে দিতে চাই।

কথা হয় নওমুসলিম আবু বকরের মা রেক্সোনার(হিন্দু) সঙ্গে, ছেলে এবং ছেলের স্ত্রী ইসলাম গ্রহন করায় তিনি কিছুটা কষ্ট পেয়েছেন, কারণ পদ্ম নাথ তাদের একমাত্র ছেলে। তবে যেহেতু সে সাবালক তাই যে কোন সিন্ধান্ত নেয়ার অধিকার তার আছে। তবে ছেলের জন্য তিনি অমঙ্গল নয়, মঙ্গল কামনা করেন। তিনি সারা জীবন তার সন্তানের জন্য আশির্বাদ করবেন, যাতে তার সন্তান পরিবার নিয়ে ভালো থাকে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)