শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘনায় নিহত-২ : আহত-৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘনায় নিহত-২ : আহত-৪
বৃহস্পতিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘনায় নিহত-২ : আহত-৪

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার (৬০) ও রবিন মিয়া (২০) নামে দুইজন মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি গৌরিপুর উপজেলার গঙ্গাশ্রম গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ও ঈশ্বরগঞ্জ চরনিখলা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ হতে ঈশ্বরগঞ্জ গামী একটি যাত্রীবাহি মাহেন্দ্র রহমতগঞ্জ মাজার নামক স্থানে দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় কিশোরগঞ্জ গামী একটি তেলবাহী ট্রাক ধাক্কা দিলে মাহেন্দ্র যাত্রী মিজান মিয়া(৩০), রবিন মিয়া (২০), শাহীনা আক্তার(৪০), আকাশ মিয়া (২০), রিপন মিয়া(৩০), আব্দুস সাত্তার (৬০) গুরুতর আহত হয়। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।
আহতদের মাঝে চরনিখলা গ্রামের আব্দুল মোতালেবের পুত্র রবিন মিয়া ও সোহাগী বগাপুতা গ্রামের আল মাসুদের স্ত্রী শাহীনা আক্তারকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রবিন মিয়া মারা যায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত ফরিদ আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। ঘটনার পর তেলবাহী ট্রাকটি এবং দুর্ঘটনা কবলিত মাহেন্দ্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় আটক সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঈশ্বরগঞ্জ ::ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার নীলুফার হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।
সহকারী শিক্ষক নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদস্য আবুল মনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুইয়া সুমন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, রেজাউল করিম, সাজ্জাদ হোসেন তালুকদার, শিরিন সুলতানা, রেনেন্থেরা সুলতানা। শিক্ষক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হজরত আলী, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ তাসাদ্দেক মিন্টু, যুগ্ম সম্পাদক কাজী আলমগীর আল আজাদ, কামরুল হাসান শামীম, জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, জাটিয়া ইউনিয়ন কমিটির সভাপতি বন্ধনা রাণী পাল, উপদেষ্টা ফেরদোসী বেগম, আব্দুর রহিম, অনিমা দেবী প্রমুখ।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি, অতিথিবৃন্দ ও শিক্ষক নেতৃবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)