শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদের চারটি উপকেন্দ্র থেকে সাড়ে ১৫ কোটির উর্ধ্বে শুল্ক আয় করেছে বিএফডিসি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদের চারটি উপকেন্দ্র থেকে সাড়ে ১৫ কোটির উর্ধ্বে শুল্ক আয় করেছে বিএফডিসি
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই হ্রদের চারটি উপকেন্দ্র থেকে সাড়ে ১৫ কোটির উর্ধ্বে শুল্ক আয় করেছে বিএফডিসি

--- রেকর্ড পরিমাণ শুল্ক আদায়ের মাধ্যমে ২০২৩-২৪ মৎস্য অবতরণ মৌসুম সমাপ্ত করেছে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র রাঙামাটি পার্বত্য জেলা।
গতকাল ২৫ এপ্রিল-২০২৪ মধ্যরাত পর্যন্ত মোট ১৫ কোটি ৫৬ লক্ষ ৫৬ হাজার ৯১৭ টাকা শুল্ক আদায় করতে সক্ষম হয়েছে বিএফডিসি রাঙামাটি কেন্দ্র। বিগত বছর সমূহের তুলনায় ৪৫ দিন সময় কম পেলেও শুল্ক আদায়ে এ অর্জন অনন্য। কাপ্তাই হ্রদের মাছের অনুকূল প্রাকৃতিক বৈশিষ্ট্যের গতিপ্রকৃতি বিবেচনা করে মৎস্য অবতরণের সময়সীমা নির্ধারণ, শুল্ক আদায়ের পদ্ধতিতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ নানা ক্ষেত্রে শৃঙ্খলা আনয়ন ও সর্বোপরি এই কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে অর্জন সম্ভব হয়েছে।
উল্লেখ্য , ২০১৯-২০২০ অবতরণ মৌসুমে ০৯ মাসে বিএফডিসি রাঙামাটি কেন্দ্র এ যাবতকালে সর্বোচ্চ ১৫ কোটি ৩৬ লক্ষ টাকা আয় করতে সক্ষম হয়েছিল। ২০২৩-২৪ অবতরণ মৌসুমে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের অধীন চারটি উপকেন্দ্রে মৎস্য অবতরণ ও শুল্ক আদায়ের বর্ণনা নিম্নরূপ :
রাঙামাটি সদর কেন্দ্র ৪৪৭৫.৬৮ মোট অবতরণ টন, শুল্ক আদায় ৯০২.৫৮ লক্ষ টাকা, কাপ্তাই উপকেন্দ্র ২৩৭৭.৭৭ মোট অবতরণ টন, ৪৯১.৯২ ৯০২.৫৮ লক্ষ টাকা, মহালছড়ি উপকেন্দ্র ৪৯৫.৪৩ মোট অবতরণ টন, ১০০.৭৮ লক্ষ টাকা, মারিশ্যা উপকেন্দ্র ২৭৮.৮০ মোট অবতরণ টন, ৬১.২৮ লক্ষ টাকা, সর্বমোট অবতরণ ৭৬২৭.৬৯ টন, আয় ১৫৫৬.৫৬ লক্ষ টাকা।
বিভিন্ন উপকেন্দ্রসমূহে ২০২৩-২৪ অবতরণ মৌসুমে অবতরণকৃত মাছের প্রজাতিভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, কাপ্তাই হ্রদে চাপিলা, কাচঁকি, কাজুরী, মইল্যা, বাতাসি, শোল, কই, বোয়াল মাছ সমূহের অবতরণ উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি পেয়েছে। । এছাড়াও চিতল, তেলাপিয়া, কালো টেংরা, গুলশা, বড় আইড়, গজার, ছোট আইড় এর অবতরণ এর পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রুই, কাতলা, মৃগেল, বাটা, কালিবাউস, পাবদা, বাইম মাছের উৎপাদন কিছুটা কমেছে। এ সকল কমে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং অনুসন্ধানের ফলাফল অনুযায়ী এদের উৎপাদন বৃদ্ধির যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে হ্যাচারি ও নার্সারি সম্প্রসারণ, অভয়াশ্রমের সংখ্যা বৃদ্ধিকরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের সুরক্ষা ও ডিমওয়ালা ও মা মাছের নিরাপত্তা নিশ্চিতকল্পে গুইট্টা নিধনরোধে ও জাঁকজাল নির্মূলে রাঙামাটি জেলা প্রশাসন এবং বিএফডিসি, রাঙামাটির যৌথ প্রচেষ্টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ অভিযানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। জাঁকজাল স্থাপনে মদদদাতা/সহায়তাকারী অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করার কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। কাপ্তাই লেকের নাব্যতা ও জলায়তন যথাযথভাবে রক্ষার্থে লেকের সীমানায় প্রতিবন্ধকতা ও বাঁধ নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। কাপ্তাই হ্রদের মৌলিকত্ব রক্ষায় বিভিন্ন ক্রীক/অংশে অবৈধভাবে বাধঁ নির্মাণ ও জালঘেরার মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন অব্যাহত রয়েছে। পাশাপাশি জাঁকজালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে লিফলেট বিতরণ, বাজারে মাইকিং এর মাধ্যমে সাধারণ জনগণকে উব্ধুদ্ধ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে জাঁকজাল স্থাপনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২৬ টি ইঞ্জিন বোট, ২৪ টি কাঠের বোট, ২৬ টি জাঁক জাল, ০২ টি কেচকি জাল ও ০৮ টি অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়েছে। কাপ্তাই হ্রদে মা মাছসহ অন্যান্য সকল মাছের জীব-বৈচিত্র সংরক্ষণ, সুষ্ঠু প্রজনন, বিস্তার ও যথাযথ বিচরণের স্বার্থে জেলা প্রশাসন ও বিএফডিসি রাঙামাটি কেন্দ্রের সার্বিক যৌথ তৎপরতা আরোও জোরদার করা হবে বলে কমান্ডার মোহাম্মদ আশরাফুল আলম ভূইঁয়া, (এনডি), বিএন , বিএফডিসি রাঙামাটির ম্যানেজার কাপ্তাই হৃদ এর বিএফডিসি অবতরণ শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)