শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদায় দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ
বুধবার ● ২৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালদায় দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: হালদা নদীতে রাতে জাল পেতে মৎস্যজীবিরা স্বল্প পরিমান মাছের ডিম পেয়েছে। সোমবার রাতে থেকে শত শত ডিম সংগ্রহকারীরা নৌকা, বাঁশের বেলা, বালতিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে নদী পাড়ে ডিম সংগ্রহে ব্যস্ত ছিলেন। তবে জেলেরা জানান জালে ডিম আসলেও তা অল্প পরিমাণ। জেলেরা জালে আটকানো ডিমকে তারা নমুনা ডিম হিসাবে অবহিত করছে। জানা যায় নদীতে স্রোত সৃষ্টি হলে কার্প জাতীয় কিছু মাছ ডিম দেয়। তবে পরিমান খুবই কম। নদীর নাপিতের ঘাট, আমতুয়া, গড়দুয়ারা ও মইশকরম এলাকায় ডিম সংগ্রহকারীরা নৌকা জাল নিয়ে পর্যপ্ত ডিম পাওয়ার অপেক্ষায় ছিলো বিকাল পর্যন্ত। এই বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, বিগত ২০ মে থেকে ২৫ মে চতুর্থ জোঁতে অনুকুল পরিবেশ সৃষ্টি না হওয়ায় হালদায় ডিম ছাড়েনি কার্পজাতীয় মা মাছ। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের ফলে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল নেমে এসে হালদা ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয় যার ফলে গতকাল সোমবার থেকে হালদানদীর বিভিন্ন অংশে কার্পজাতীয় মাছের নমুনা ডিম পাওয়া যাচ্ছে। আজ-কালকের মধ্যে পূরোপুরি ডিম না ছাড়লে পরিবেশ অনুকূলে থাকলে জুন মাসের অমাবস্যা জোঁ (৩-৮) জুন বা পূর্ণিমা জোঁ (২০-২৪) জুন হালদায় পূরোপুরি ডিম ছাড়বে কার্পজাতীয় মা মাছ।

রাউজানে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাউজান :: চট্টগ্রামের রাউজানে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। (২৮ মে মঙ্গলবার দুপুরে দিকে এই ঘটনা ঘটে উপজেলার উরকিচর এলাকার পার্শ্ববর্তী বাড়িঘোনা হালদা চরে। বজ্রপাতে নিহত যুবক উরকিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল খালেক এর ছেলে মুহাম্মদ ওসমান (৩৭)। জানা যায়, দুপুরে ওসমান বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চরে গিয়েছিলেন তার মহিষ দেখতে। কোনো এক সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয় চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)