শুক্রবার ● ১২ জুলাই ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
খাগড়াছড়িতে পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের ১নং ওয়ার্ড পশ্চিম নারান খাইয়াপাড়া নিবাসী অংচিনু মারমা (কবিরাজ) এর ২৬বৎসর পূর্বে তার পিতা, মাতা, আত্মীয় স্বজন, শিক্ষা গুরুদের স্মরণে স্বর্গীয় পারলৌকিক সদগতি মঙ্গল কামনায় মহতী পূণ্যানুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
শুক্রবার ১২ এপ্রিল সকাল সাড়ে ৮টায় তার পরিবারবর্গ ও আত্মীয় স্বজনদের উপস্হিতে বৌদ্ধ ধর্মীয় রীতি-নীতি অনুসারে ভিক্ষু সংঘের নিকট ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহণের মাধ্যমে বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্ট পরিস্কার দান, সংঘদান, পিন্ডুদানসহ নানা বিধ পূণ্যকর্মের মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।
এ সময় কবিরাজ অংচিংনু মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গামারীঢালা বনবিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত বোধিপাল মহাথেরো উপস্থিত ছিলেন।
ধর্মসভায় মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অগ্র জ্যোতি মহাথেরো,খাগড়াছড়ি পৌর কমিশনার অতীশ চাকমা, বেনুবন বনবিহারের অধ্যক্ষ ভদন্ত পন্থক মহাথেরো, ক্ষান্তিপুর বন কুঠিরের অধ্যক্ষ আর্য্য বোধি মহাথেরো, মৈত্রী বন বিহারের অধ্যক্ষ রাষ্ট্রপাল মহাথেরো, পুরনজয় মহাজন পাড়া গৌতম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা জ্যোতি মহাথেরো প্রমূখ।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ