শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের বাসে হামলা, পেটানো হয়েছে শিক্ষার্থীদের
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের বাসে হামলা, পেটানো হয়েছে শিক্ষার্থীদের
বুধবার ● ১৭ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের বাসে হামলা, পেটানো হয়েছে শিক্ষার্থীদের

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষার্থীদের বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ১৬ জুলাই মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় চুয়েট ক্যাম্পাসের একটি সাঙ্গু নামে বাসে রাতে হামলার শিকার হন।
এসময় বাসে থাকা শিক্ষার্থীদের হামলা করেন দুর্বৃত্তরা। বাসে উঠে পেটানো হয় নারী শিক্ষার্থীদের। এ ঘটনায় অন্তত ২০-৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। ছিনিয়ে নেওয়া হয়েছে কয়েকজন শিক্ষার্থীদের মোবাইল ফোন। গুরুত্বর আহত একজন শিক্ষার্থীকে নগরীর এভারকেয়া হাসপাতালে পাঠান হয়েছে। বাকিরা চুয়েট মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসার পথে চান্দগাঁও এলাকায় কিছু দৃর্বৃত্তরা হামলা চালাতে শুরু করেন। এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের হামলা করেন। বাসে ভেতরে প্রবেশ করে নারী শিক্ষার্থীদের গায়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন। তবে শিক্ষার্থীরা জানান সেখানে ছাত্রলীগের নাম শুনতে পেয়েছেন। এদিকে রাতে এ ঘটনার পর চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে জড়হতে শুরু করেন।
এসময় ক্যাম্পাসে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে সাধারণ শিক্ষার্থীদের স্লোগানে দাবি জানান চুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগসহ কোনো প্রকার ছাত্ররাজনীতি করতে দেওয়া হবেনা। তাঁরা ক্যাম্পাসের কয়েকটি জায়গায় এই বিক্ষোভ মিছিল করতে দেখা যাই।
এ ব্যাপারে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই। তবে তিনি জানান হযতো দুর্বৃত্তরা মনে করছেন শিক্ষার্থীরা হয়তো আন্দোলনে গিয়ে ছিলো মনে করে হয়তো এমন ঘটনা তারা ঘটিয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)