শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম
প্রথম পাতা » নওগাঁ » কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্প্রর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. মো. ওমর ফারুক সুমন বলেছেন, আর্থসামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। এই খাত থেকে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, যা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। মাছ আমাদের দেশের একটি অমূল্য সম্পদ। অঙ্কুরেই নিধন করে এ সম্পদ বিনষ্ট করা যাবে না। তাই যারা নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মা মাছ ও পোনা মাছ নিধন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, উত্তর জনপদের মৎস্য ভান্ডার খ্যাত উপজেলা আমাদেও নওগাঁর আত্রাই উপজেলা। এ উপজেলায় মাছ উৎপাদনের জন্য বড় ধরণের একটি হ্যাচারি স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। এখানে বড় একটি হ্যাচারি স্থাপন করা হলে একদিকে মাছের প্রজনন বৃদ্ধি হবে অপরদিকে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।

বুধবার আত্রাই উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা অডিটরিয়ম হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবাদুর রহামন, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, মৎস্য খামারি রঞ্জিত হালদার, খয়বর রহমান প্রমুখ।





আর্কাইভ