শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে সম্মাননা
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে সম্মাননা
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে সম্মাননা

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ লা আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। ঘোড়াঘাট প্রেসক্লাবে একজন গর্বিত সদস্য হিসেবে সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ সম্মাননা প্রদান করা হয়। শুভেচ্ছা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঘোড়াঘাট প্রেসক্লাবের আহবায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম জিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, প্রবীণ সাংবাদিক মীর হান্নান, সাংবাদিক শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের ঘোড়াঘাট প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবির, সাংবাদিক রাফছানজানী শুভ প্রমুখ। আলোচনা শেষে সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু কে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য আবু সুফিয়ান, সোহানুজ্জামান সোহান, মাহফুজুর রহমান সরকার, শহিদ আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাটে জাতীয় মৎস সপ্তাহ- ২০২৪ পালিত

ঘোড়াঘাট :: ‘‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণী ও পোনা মাছ অবমুক্ত করণের মধ্য দিয়ে জাতীয় মৎস সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেল ৪ টায় দিবসটি উপলক্ষে পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী।
অনুষ্ঠানে মোহাম্মাদ বিপ্লব সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলার সফল মৎস চাষী কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস চাষী হিসেবে ৩ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস চাষী, জেলে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা মৎস কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হানিফ উদ্দিন অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)