শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » এআইপি সম্মাননা পাওয়ায় সাহেলা আবেদীনকে সংবর্ধনা
প্রথম পাতা » চট্টগ্রাম » এআইপি সম্মাননা পাওয়ায় সাহেলা আবেদীনকে সংবর্ধনা
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এআইপি সম্মাননা পাওয়ায় সাহেলা আবেদীনকে সংবর্ধনা

--- চট্টগ্রাম :: কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম থেকে এআইপি-২০২১ সম্মাননা পাওয়ায় তিলোত্তমা চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন সাহেলা আবেদীন (রীমা)-কে সংবর্ধনা প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম। সম্প্রতি অধিদপ্তরের চট্টগ্রামস্থ খামারবাড়ি আগ্রাবাদ কার্যালয়ে এই সম্মাননা স্মারক তুলে দেন মোহাম্মদ আবদুচ ছোবহান, উপ পরিচালক, ডিএই, চট্টগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন কামরুম মোয়াজ্জেমা মেট্রোপলিটন কৃষি অফিসার, ডবলমুরিং, চট্টগ্রাম, মোঃ ওমর ফারুক অতিরিক্ত উপপরিচালক (শস্য) ডিএই, চট্টগ্রাম, মো: নাসির উদ্দিন চৌধুরী জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, চট্টগ্রাম, রঘুনাথ নাহা, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ডিএই, চট্টগ্রাম প্রমুখ।
প্রসঙ্গত: সাহেলা আবেদীন (রীমা)গত ০৭ জুলাই, ২০২৪ রবিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুস শহীদ-এমপি এর নিকট থেকে এআইপি-২০২১ সম্মাননা গ্রহণ করেন। তিনি বন্দরগনগরী চট্টগ্রাম থেকে প্রথম নারী হিসেবে এই সম্মাননা পেয়েছেন।
সাহেলা আবেদীন (রীমা)এর আগে বৃক্ষরোপণ এবং ছাদ কৃষিতে অবদানের জন্য তিনি চট্টগ্রাম উত্তর বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলা-২০১৯ এ দ্বিতীয় স্থান বৃক্ষমেলা-২০১৯ এ তৃতীয় স্থান লাভ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বৃক্ষমেলা-২০১৯ এবং ২০২২ইং এ বিশেষ সম্মাননা লাভ করেন। সাহেলা আবেদীন (রীমা)-এর সামাজিক দায়বদ্ধতা, সাংগঠনিক দক্ষতা, সাংষ্কৃতিক সম্পৃক্তার শুরু স্কুল জীবন থেকেই। কলেজ জীবনে যা পোক্ত হয়। এখন তা বিস্তৃত পরিসরে সমাদৃত। ১৯৯৬ সাল থেকে তিনি পাড়া-মহল্লা, ওয়ার্ডে ওয়ার্ডে বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, ক্রীড়া ও সাংষ্কৃতিকভাবে নানা উদ্যোগ বাস্তবায়নের সামনের সারিতে ছিলেন। উদ্যোক্তা হিসেবে গড়েছেন একাধিক সফল প্রতিষ্ঠান। একটি ছাদ হতে পারে একটি ফসলের মাঠ প্রধানমন্ত্রীর এ ধারণাকে অনুসরণ করে ২০১৭ সালে গড়েছেন তিলোত্তমা চট্টগ্রাম নামের সংগঠন, যার কার্যক্রম সকলের নিকট সাধুবাদ পেয়েছে। এছাড়া সবুজায়ন, নগর কৃষিসহ অনেক পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ ও সফল বাস্তবায়নের সাথে তিনি যুক্ত। যার স্বীকৃতি হিসেবে এসেছে অনেক প্রাতিষ্ঠানিক ও সামাজিক সম্মাননা। তবে মুক্তিযদ্ধের গৌরবময় স্মৃতিধন্য পরিবারের সন্তান সাহেলা আবেদীন এর বড় পরিচয় তিনি সফল উদ্যোক্তা, দক্ষ সংগঠক, ডায়নামিক নেত্রী। তিনি চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)