বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » এআইপি সম্মাননা পাওয়ায় সাহেলা আবেদীনকে সংবর্ধনা
এআইপি সম্মাননা পাওয়ায় সাহেলা আবেদীনকে সংবর্ধনা
চট্টগ্রাম :: কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম থেকে এআইপি-২০২১ সম্মাননা পাওয়ায় তিলোত্তমা চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন সাহেলা আবেদীন (রীমা)-কে সংবর্ধনা প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম। সম্প্রতি অধিদপ্তরের চট্টগ্রামস্থ খামারবাড়ি আগ্রাবাদ কার্যালয়ে এই সম্মাননা স্মারক তুলে দেন মোহাম্মদ আবদুচ ছোবহান, উপ পরিচালক, ডিএই, চট্টগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন কামরুম মোয়াজ্জেমা মেট্রোপলিটন কৃষি অফিসার, ডবলমুরিং, চট্টগ্রাম, মোঃ ওমর ফারুক অতিরিক্ত উপপরিচালক (শস্য) ডিএই, চট্টগ্রাম, মো: নাসির উদ্দিন চৌধুরী জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, চট্টগ্রাম, রঘুনাথ নাহা, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ডিএই, চট্টগ্রাম প্রমুখ।
প্রসঙ্গত: সাহেলা আবেদীন (রীমা)গত ০৭ জুলাই, ২০২৪ রবিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুস শহীদ-এমপি এর নিকট থেকে এআইপি-২০২১ সম্মাননা গ্রহণ করেন। তিনি বন্দরগনগরী চট্টগ্রাম থেকে প্রথম নারী হিসেবে এই সম্মাননা পেয়েছেন।
সাহেলা আবেদীন (রীমা)এর আগে বৃক্ষরোপণ এবং ছাদ কৃষিতে অবদানের জন্য তিনি চট্টগ্রাম উত্তর বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলা-২০১৯ এ দ্বিতীয় স্থান বৃক্ষমেলা-২০১৯ এ তৃতীয় স্থান লাভ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বৃক্ষমেলা-২০১৯ এবং ২০২২ইং এ বিশেষ সম্মাননা লাভ করেন। সাহেলা আবেদীন (রীমা)-এর সামাজিক দায়বদ্ধতা, সাংগঠনিক দক্ষতা, সাংষ্কৃতিক সম্পৃক্তার শুরু স্কুল জীবন থেকেই। কলেজ জীবনে যা পোক্ত হয়। এখন তা বিস্তৃত পরিসরে সমাদৃত। ১৯৯৬ সাল থেকে তিনি পাড়া-মহল্লা, ওয়ার্ডে ওয়ার্ডে বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, ক্রীড়া ও সাংষ্কৃতিকভাবে নানা উদ্যোগ বাস্তবায়নের সামনের সারিতে ছিলেন। উদ্যোক্তা হিসেবে গড়েছেন একাধিক সফল প্রতিষ্ঠান। একটি ছাদ হতে পারে একটি ফসলের মাঠ প্রধানমন্ত্রীর এ ধারণাকে অনুসরণ করে ২০১৭ সালে গড়েছেন তিলোত্তমা চট্টগ্রাম নামের সংগঠন, যার কার্যক্রম সকলের নিকট সাধুবাদ পেয়েছে। এছাড়া সবুজায়ন, নগর কৃষিসহ অনেক পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ ও সফল বাস্তবায়নের সাথে তিনি যুক্ত। যার স্বীকৃতি হিসেবে এসেছে অনেক প্রাতিষ্ঠানিক ও সামাজিক সম্মাননা। তবে মুক্তিযদ্ধের গৌরবময় স্মৃতিধন্য পরিবারের সন্তান সাহেলা আবেদীন এর বড় পরিচয় তিনি সফল উদ্যোক্তা, দক্ষ সংগঠক, ডায়নামিক নেত্রী। তিনি চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক।





শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা