শনিবার ● ২৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার নান্দাইল-আঠারবাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের মা রেজিয়া খাতুন পুত্রের লাশ ওই জায়গা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে ফের লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। নিহতের নাম আল আমিন (৩০) তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে আল আমিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। দিন শেষে রাতেও বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন পরিবারের লোকজন। পরে শনিবার সকালে খবর পান ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-নান্দাইল সড়কের কবিরপুর নামক স্থানে একজনের লাশ পড়ে রয়েছে। সেখানে গিয়ে মা রেজিয়া খাতুন সনাক্ত করেন এটাই তাঁর ছেলে আল আমিনের মরদেহ। এ অবস্থায় সেখান থেকেই লাশ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল হক বলেন, ছিনতাইকারীরা ইজিবাইক চুরির লক্ষ্যে চালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যেতে পারে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।





ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়