শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে আইবিডাব্লিউএফ এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে আইবিডাব্লিউএফ এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে আইবিডাব্লিউএফ এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ

--- জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটে ব্যবসায়িক সমৃদ্ধি ও অর্থনৈতিক নিরাপত্তার লক্ষ্যে ব্যবসায়িক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” এ স্লোগান নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়পুরহাট শহর শাখার আয়োজনে কেন্দ্রীয় ঘোষিত সেপ্টেম্বর ১৬-৩০ পর্যন্ত সাংগঠনিক পক্ষ পালন ও সদস্য সংগ্রহ উপলক্ষে সোমবার বিকেলে আব্বাস আলী খান মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আইবিডাব্লিউএফ এর শহর শাখার সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন আইবিডাব্লিউএফ এর জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও বগুড়া অঞ্চলের সেক্রেটারী হাসিবুল আলম লিটন।
বিশেষ অতিথির বক্তব্য দেন আইবিডাব্লিউএফ এর শহর শাখার উপদেষ্টা মাও: আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বাবু, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম পাটোয়ারী, আব্দুল আজিজ, হারুনুর রশিদ, ইলেকট্রনিক ব্যবসায়ী ও সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সীমাহীন চুরি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর প্রায়, ধ্বংসের পথে ব্যাংক বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর সীমাহীন দুরবস্থায় পতিত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায়। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা । এ লক্ষ্যে নিয়মিত সঞ্চয় জমা করনের মাধ্যমে তহবিল গঠন নিশ্চিত করা গেলে অবশ্যই অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে বলে মনে করেন ব্যবসায়িক নেতৃবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)